সিলেট ০৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎জৈন্তাপুর সারীঘাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

‎সিলেটের জৈন্তাপুর উপজেলার সারীঘাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‎
‎এবারের বিতর্কের বিষয় ছিল—”অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ।”
‎দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম। 
‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ,  বিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুল মান্নান, আব্দুল জব্বার এবং সাংবাদিক আবদুল্লাহ।

‎বিতর্ক প্রতিযোগিতায় পক্ষদলের প্রতিনিধিত্ব করেন শ্রীজা বৈদ্য, নাহিদ আহমদ ও মাঈশা জান্নাত তিশা। বিপক্ষদলের প্রতিনিধিত্ব করেন রিদিতা আক্তার আখি, শাহরিয়ার সাদাফ এবং হানিফা আক্তার বর্ষা।
‎
‎প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ হাবিবুল্লাহ, আলমগীর হোসেন এবং ধরনী দেব শর্মা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিবুল হক ও চঞ্চল শর্মা। বিতর্কে চমৎকার যুক্তি ও উপস্থাপনার মাধ্যমে বিজয়ী হয় পক্ষ দল এবং  শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন পক্ষ দলের দলনেতা শ্রীজা বৈদ্য।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে অতিথিরা সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পরে অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে অব্যাহত রাখার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎জৈন্তাপুর সারীঘাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সময় ১১:১৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬