সিলেট ১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
News Title :
বালাগঞ্জে ছাত্রীকে অপহরণের অভিযোগ, অভিযুক্তদের পুলিশে সোপর্দ হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব। হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিসসহ আহত কয়েকজন নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

বালাগঞ্জে ছাত্রীকে অপহরণের অভিযোগ, অভিযুক্তদের পুলিশে সোপর্দ

ছবি- প্রতীকী।

‎বালাগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের হাঁড়িয়ারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

‎আটককৃতরা হলেন-মৌলভীবাজারের রাজনগর উপজেলার সুনামপুর গ্রামের জাবেদ আলীর ছেলে সালমান এবং হাঁড়িয়ারগাঁও গ্রামের নজির মিয়ার ছেলে সিএনজি গাড়িচালক কাশেম মিয়া। তবে ঘটনার মূলহোতা হাঁড়িয়ারগাঁও গ্রামের ওয়াহিদ আলী ছেলে সানুর মিয়া পালিয়ে যায়।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ ইসলামিয়া আলীম মাদরাসার ওই ছাত্রী দুপুরে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে হাঁড়িয়ারগাঁও এলাকায় পৌঁছালে সানুর মিয়া ও তার সহযোগীরা তাকে গলায় চাকু ধরে জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় ছাত্রীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে সালমান ও কাশেমকে হাতেনাতে ধরে ফেলেন এবং বালাগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেন।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল করিম জানান, জনতা দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এবিষয়ে জানার জন্য বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)’আব্দুল লতিফ তরফদার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেন নি।

‎এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মনসূরা আক্তার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বালাগঞ্জে ছাত্রীকে অপহরণের অভিযোগ, অভিযুক্তদের পুলিশে সোপর্দ

বালাগঞ্জে ছাত্রীকে অপহরণের অভিযোগ, অভিযুক্তদের পুলিশে সোপর্দ

সময় ০৯:০৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬