সিলেট ০২:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিসসহ আহত কয়েকজন

‎হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলটির গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। হামলায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।

‎মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ সদর এলাকায় এ ঘটনা ঘটে।

‎এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, পদযাত্রা শেষে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হওয়ার সময় ছাত্রদলের একদল নেতাকর্মী হকিস্টিক, চেইন ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং নেতাকর্মীদের মারধর করা হয় বলেও দাবি করা হয়েছে।

‎ঘটনার পর রাত পৌনে ৮টার দিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাবের সদস্যরা উপস্থিত থাকলেও তারা হামলা প্রতিরোধে কার্যকর কোনো ভূমিকা পালন করেননি!

‎ভিডিও বার্তায় তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা এনসিপির মিডিয়া টিমের ক্যামেরাসহ মূল্যবান সরঞ্জাম ছিনিয়ে নেয় এবং গাড়িচালক ও মিডিয়া টিমের সদস্যদের ওপর হামলা চালায়। একই সঙ্গে সারজিস আলমের ওপরও হামলা করা হয় বলে তিনি দাবি করেন।
‎নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, হামলায় হবিগঞ্জের স্থানীয় কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে কারও হাত ও কারও পা ভেঙে গেছে বলে দাবি করেন তিনি। আহত কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান।

‎এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সঙ্গে জড়িত ব্যক্তি, তাদের সহযোগী এবং দায়িত্ব পালনে ব্যর্থদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
‎এদিকে ঘটনার পরপর রাত ১০ টায় সিলেটের চৌহাট্রা থেকে এনসিপি নেতৃবৃন্দ মশাল মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোট পয়েন্টে পথসভায় অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিসসহ আহত কয়েকজন

সময় ১১:৩৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬