
ভোক্তাদের অধিকার সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার (সিআরবি)-এর সিলেট বিভাগীয় শাখার ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অনুমোদন দিয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থেকে ১০ জুলাই ২০২৬ তারিখে প্রকাশিত অনুমোদনপত্রে জানানো হয়, বিভাগীয় শাখার কোড-১৫-এর আওতায় এ কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে হাকীম ফারুক আহমদ নোমানকে সভাপতি, জাকির হোসেন মাস্টারকে সিনিয়র সহ-সভাপতি, মো. আরিফুর রহমানকে যুগ্ম সহ-সভাপতি, হাফিজ রুহুল আমিন চৌধুরী, শাহীন আহমদ শাহী ও মাওলানা আব্দুল ওয়াদুদকে সহ-সভাপতি, মো. জানে আলম চৌধুরীকে সাধারণ সম্পাদক, মো. হুসাইন আহমেদকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং অজিত কুমার দাশ, মো. সাহাব উদ্দিন ও মো. সাইফুল ইসলামকে সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া মোহাম্মদ জাকারিয়াকে সাংগঠনিক সম্পাদক, মো. আবুল হাসানকে যুগ্ম সাংগঠনিক সম্পাদক এবং শেখ আনিসুর রহমান জয়, আলী হোসেন ও হাফিজুর রহমানকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। খালেদ আহমদ আইন ও লিগ্যাল এইড সম্পাদক, মো. ফজলুল হক অর্থ সম্পাদক, সুয়েব আহমদ রবিন প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, রুহুল আমিন দপ্তর সম্পাদক, মাহমুদা আক্তার রিনা ইভটিজিং ও সাইবার ক্রাইম বিষয়ক সম্পাদক, মকবুল নুর পারিশ্রমিক ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এবং মো. আব্দুর রহিম কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, এ কমিটির কার্যকাল ১০ জুলাই ২০২৬ থেকে ১২ জুলাই ২০২৮ পর্যন্ত বলবৎ থাকবে। এ সময়ে বিভাগীয় শাখার সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, ভোক্তা অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজন অনুযায়ী শাখা সম্প্রসারণ ও সদস্য অন্তর্ভুক্তির নির্দেশনা দেওয়া হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ডিজিএম কে. এম. সবুজ স্বাক্ষরিত অনুমোদনপত্রে নবগঠিত কমিটির সদস্যদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
সাজ্জাদ মাহমুদ মনির, ছাতক প্রতিনিধি 


















