সিলেট ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
মাদক দমনে পুলিশের বিশেষ উইং চান এমপি নাসের রহমান, তদবিরকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ডিআইজি ‎কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার (সিআরবি) সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন‎‎ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক সুবিপ্রবির উপ উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার ‎জামালপুরের নবাব রেস্টুরেন্টে মোবাইল কোর্টের অভিযান, ২০ হাজার টাকা অর্থদণ্ড ‎অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে প্রশাসনের উদ্যোগ, তথ্য যাচাইয়ে জোর হবিগঞ্জে র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার‎ ‎জামালপুরে ট্রাকচাপায় সাবেক শ্রমিক নেতাসহ দুজন নিহত, আহত ১ ‎জাতীয় উশুতে স্বর্ণজয় চুনারুঘাটের শামছুর রহমান আনাছের, গর্বিত ইয়াং জেনারেশন উশু ফাইটার্স একাডেমি ‎সিলেটের বিদায়ী পুলিশ কমিশনারকে ওসমানী বিমানবন্দরে বিদায় সংবর্ধনা

হবিগঞ্জে র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার‎

‎হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। রোববার (২৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং-সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খৈগাঁও গ্রামের মো.গিয়াস উদ্দিনের ছেলে মো. রায়হান উদ্দিন (২৫) এবং খুলনা জেলার ফুলতলা উপজেলার শিরোমনি দক্ষিণপাড়া এলাকার দুলাল খানের ছেলে মো. রায়হান উদ্দিন খান মিঠু (৩৬)।

‎র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, একটি মাদকের চালান শায়েস্তাগঞ্জ হয়ে অন্যত্র নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অলিপুর রেলক্রসিংসংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
‎তল্লাশির সময় বাসে থাকা দুই যাত্রী আচরণে সন্দেহজনক মনে হলে তাদের নজরদারিতে রাখা হয়। একপর্যায়ে তারা সিট ছেড়ে দ্রুত বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের বহন করা ধূসর ও বেগুনি রঙের দুটি ব্যাগ তল্লাশি করে নীল পলিথিন ও খাকি রঙের স্কচ টেপে মোড়ানো দুটি প্যাকেট থেকে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাদের গ্রেপ্তার করা হয়।

‎র‌্যাবের দাবি, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মাদক পরিবহারের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

‎র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাদের এবং জব্দ করা আলামত শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

‎তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র‌্যাব-৯-এর গোয়েন্দা নজরদারি ও মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদক দমনে পুলিশের বিশেষ উইং চান এমপি নাসের রহমান, তদবিরকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ডিআইজি

হবিগঞ্জে র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার‎

সময় ০৫:৩২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬