
সুবর্ণযাত্রা’র উদ্যোগে ফোকলোরবিদ, কবি ও নাট্যকার ড. আমিনুর রহমান সুলতানের গবেষণাগ্রন্থ ‘বাংলাদেশের রিকশাচিত্র: নবায়িত ঐতিহ্য’-এর মোড়ক-উন্মোচন ও আলোচনাসভা ২৪ জুলাই শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বাতিঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সুবর্ণযাত্রা-র সদস্যদের নির্মাণ করা গানের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি ছিলেন লোকসংস্কৃতি গবেষক ও বাংলা একাডেমি ফেলো জনাব সুমনকুমার দাশ এবং লেখক ড. আমিনুর রহমান সুলতান। সভাপতিত্ব করেন সুবর্ণযাত্রার মূখ্য সংগঠক খ্যাতিমান সংগীতশিল্পী তন্বী দেব।
আলোচনা অনুষ্ঠানের সুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। স্বাগত বক্তব্য রাখেন সুবর্ণযাত্রার দলপ্রধান শেখ মোহাম্মদ রনি। লেখকের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন সুবর্ণযাত্রার সদস্য গায়ত্রী রায়। বাংলাদেশের রিকশাচিত্র: নবায়িত ঐতিহ্য’ গ্রন্থের বিষয়বস্তু পাঠ করেন সুবর্ণযাত্রার সদস্য শান্তনা দাশ মৌ।

বিষয়বস্তু পাঠ শেষে গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রাক্তন প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, নাট্যকার সুদ্বীপ চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো, ছড়াকার বিধুভূষণ ভট্টাচার্য, কবি সুমন বনিক ও বাদ্যযন্ত্রশিল্পী সুরজিৎ দে তনু।
বাংলাদেশের রিকশাচিত্র: নবায়িত ঐতিহ্য’ গ্রন্থ থেকে পাঠ করেন, প্রমি দেব, গায়ত্রী রায় ও শান্তনা দাশ মৌ। শেষ পর্বে লেখক তাঁর ‘বাংলাদেশের রিকশাচিত্র: নবায়িত ঐতিহ্য’ ও ‘ঢাকাইয়া সরা’ বই দুইটি সুবর্ণযাত্রার সদস্যদের জন্য উপহারস্বরূপ অনুষ্ঠানের সভাপতির কাছে হস্তান্তর করেন। এছাড়া নাট্যকার সুদ্বীপ চৌধুরী তার সদ্য প্রকাশিত মঞ্চনাটকের বইও উপহার দেন। সুবর্ণযাত্রার সদস্য প্রমি দেব পুরো অনুষ্ঠান উপস্থাপন এবং জিসান আহমদ উজ্জ্বল ও চঞ্চল বকতি সমন্বয় করেন।
প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, ড. আমিনুর রহমান সুলতান বহুমাত্রিক প্রতিভার অধিকারী একজন লোকগবেষক। তাঁর লেখায় তাত্ত্বিক আলোচনাসহ বাস্তবিক তথ্য ও প্রেক্ষিত ওঠে আসে। ‘বাংলাদেশের রিকশাচিত্র: নবায়িত ঐতিহ্য’ গ্রন্থটি সেই ধরনের একটি গবেষণা গ্রন্থ। পরিবর্তিত পরিস্থিতিতে রিকশাচিত্রের মতো আমাদের বহু লোকশিল্প হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
মিলনায়তনপূর্ণ দর্শকসারিতে উপস্থিত ছিলেন নাট্য নির্দেশক নীলাঞ্জন দাশ টুকু, ভাস্কর সম্পাদক পুলিন রায়, লেখক সঞ্জয় কুমার নাথ সঞ্জু, লেখক রণদীপম বসু, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রণবকান্তি দেব, আবৃত্তিশিল্পী সুমন্ত গুপ্ত, আলোকচিত্রী শিল্পী বাপ্পী ত্রিবেদী, আবৃত্তিশিল্পী ও নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাতেমা রশীদ সাবা, ব্যাংক কর্মকর্তা পার্থ তালুকদার, স্টার নিউজ সিলেট অফিসের ব্যুরোচিফ ইয়াহইয়া মারুফ, শিক্ষক দেবাশীষ কুমার সরকার, নাট্যকর্মী নয়ন নিমু, প্রথম আলো বন্ধুসভার সভাপতি সৌমেন দেব, সাধারণ সম্পাদক শেখ ফয়সল আহমদ প্রমুখ।
সুবর্ণযাত্রা পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক নাজমা পারভীন, পলি দেব, অনামিকা দাশ, কাওসার আহমদ খসরু, রায়হান হোসেন শিমুল, রাজ, অর্পিতা দে, পার্থপ্রতিম রায় অংকন, তৃষান দেব প্রয়াস, সমর্পিতা দেব তুন্না ও জামিউল হাসান আরাফ।
স্টাফ রিপোর্টার 

















