সিলেট ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

‎সিলেটে মেট্রোপলিটন পুলিশের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বন্দরবাজার ও মোগলাবাজারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর নির্দেশনায় মহানগর জুড়ে চলছে মাসব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি। মহানগরবাসীকে একটি মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে গৃহীত এই কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (২৬ জুলাই) নগরীর বন্দরবাজার ও মোগলাবাজারে পৃথক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎দিনের প্রথম কর্মসূচিতে কোতোয়ালী মডেল থানাধীন ১৪ নম্বর ওয়ার্ডের বন্দরবাজার এলাকায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

‎সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ তৈরিতে সমাজ থেকে মাদক দূর করার কোনো বিকল্প নেই।” একই সাথে তিনি মাদকবিরোধী এই র‍্যালি ও সমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের সর্বাত্মক অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

‎একই দিনে মোগলাবাজার থানাধীন ৮ নম্বর মোগলাবাজার ইউনিয়ন এলাকাতেও অনুরুপ মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়।

‎পৃথক দুটি কর্মসূচিতেই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিলেট মহানগরীকে পুরোপুরি মাদকমুক্ত করতে পুলিশের এই ধারাবাহিক র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ মাসজুড়ে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎সিলেটে মেট্রোপলিটন পুলিশের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বন্দরবাজার ও মোগলাবাজারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

সময় ০৫:৪৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬