সিলেট ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

‎সিলেটের শাহপরাণে র‍্যাবের অভিযান: অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

‎অনলাইন জুয়ার অ্যাপস দিয়ে জুয়া খেলার অভিযোগে ৪ জনকে আটক করেছে র‍্যাব-৯; উদ্ধার করা হয়েছে ৪টি স্মার্টফোন।

‎সিলেটের শাহপরাণ এলাকা থেকে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় শাহপরাণ থানাধীন খাদিম চৌমহনী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

‎র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে সদর কোম্পানীর একটি আভিযানিক দল খাদিম চৌমুহনী পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে চারজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে জুয়া খেলায় ব্যবহৃত ৪টি স্মার্টফোন জব্দ করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হল, মিশির চাষার ছেলে দীপ্ত চাষা (২১), সাধু কলের ছেলে অজয় কল (২৬), চন্দ্র তন্তবায় ছেলে পাপলু তন্তবায় (২৬) ও গোপাল নায়েক এর ছেলে অন্তর নায়েক (২০) আসামি সবাই এয়ারপোর্ট থানার খাদিম চা বাগানের বাসিন্দা।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে BD222.COM, Shillong Teer, Night Teer, Juwai Teer সহ বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ও ওয়েবসাইটের মাধ্যমে জুয়া খেলে আসছিল। জব্দকৃত মোবাইল ফোন যাচাই করে জুয়া খেলার আলামত উদ্ধার করা হয়েছে।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামিদের উদ্ধারকৃত আলামতসহ সিলেট এসএমপির শাহপরাণ (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎সিলেটের শাহপরাণে র‍্যাবের অভিযান: অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

সময় ০৩:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬