সিলেট ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

‎সিলেটে ২৯০ পিস ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

‎সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১.৫৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

‎রবিবার ২৬ জুলাই রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটের দিকে দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা মসজিদ মার্কেটের পেছনে নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
‎গ্রেপ্তারকৃতরা হল, ভার্থখলা গ্রামের আবু তাহের এর ছেলে মোঃ আকবর হোসেন (৩৮) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গুচ্ছ গ্রামের মো.বজরু মিয়ার ছেলে মো.মোতালিব মিয়া (২২)  ও ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বরাইদ গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে মো. সাহিন (৩০)।

‎র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সদর কোম্পানীর একটি আভিযানিক দল সিলেট কদমতলী পয়েন্টে অবস্থানকালে খবর পায় যে, ভার্থখলা নদীর পাড়ে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার জন্য অবস্থান করছে। সংবাদ পেয়ে র‍্যাবের দলটি রাত ১২টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে তিন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র‍্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।

‎পরে জিজ্ঞাসাবাদে আটকদের তথ্যের ভিত্তিতে নদীর পাড়ের একটি ঘরের ভেতরে খাটের তোশকের নিচ থেকে দুইটি বায়ুরোধক জিপার প্যাকেটে রক্ষিত ২৯০ পিস ইয়াবা এবং বাজারের ব্যাগে রক্ষিত ১.৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, তারা পরস্পর যোগসাজশে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

‎বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এই শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি এবং অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎সিলেটে ২৯০ পিস ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সময় ০৩:২৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬