সিলেট ০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
News Title :
‎‘শেখ হাসিনার পথ অনুসরণ করলে পরিণতি ভালো হবে না’ — ডা. শফিকুর রহমান‎ বিশিষ্ট ব্যবসায়ী হাজী আতাউর রহমানের ইন্তেকাল, বাদ এশা শাহজালাল (রহ.) দরগাহে জানাজা ‎সিলেটে ৩৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১ সিলেটে চৌহাট্টায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন ‎টাঙ্গাইলে জেলা পুলিশের প্রীতিভোজ (বড়খানা) অনুষ্ঠিত‎‎ ‎পারিবারিক আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার সিলেটে রথযাত্রা উপলক্ষে ইসকন মন্দির পরিদর্শন করলেন সিএমপি কমিশনার ‎পদায়নের দিনেই ঢাকায় বদলি, সেবা বঞ্চিত পাগলা উপ-স্বাস্থ্য কেন্দ্রের রোগীরা ‎লাখাইয়ে নানা সমস্যায় জর্জরিত বুল্লাবাজার। পূর্ব পাগলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফারুক আহমদের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প
জুলাই সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন করতে হবে।

‎‘শেখ হাসিনার পথ অনুসরণ করলে পরিণতি ভালো হবে না’ — ডা. শফিকুর রহমান‎

গণভোটের গণরায় অনুযায়ী ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার না করা হলে বর্তমান সরকার তার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি।
‎একই সাথে জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে সরকার পতনের কঠোর আন্দোলনের আভাস দিয়েছেন বিরোধী দল ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।

‎শনিবার ২৫ জুলাই বিকেলে সিলেটে আয়োজিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারা।

‎সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারকে উদ্দেশ্যে করে বলেন, “ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন। যদি না মানেন, তাহলে এই দেশের মানুষ জীবন দিয়ে, পঙ্গুত্ব বরণ করে, গুলি খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কীভাবে হাঁটতে হয়।

‎তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে যারা সরকার পরিচালনা করছেন, তারাও একসময় নির্যাতিত ছিলেন। কিন্তু তারা এখন সেই অভিজ্ঞতা ভুলে গিয়ে আওয়ামী লীগের শাসনব্যবস্থার পথেই হাঁটছেন। রাষ্ট্রে আবারও দলীয়করণ ও দুর্নীতির বিস্তার ঘটছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা আমাদের শহীদ, জুলাই যোদ্ধা এবং ১৮ কোটি মানুষের সঙ্গে বেইমানি করব না।

‎গণভোটের প্রসঙ্গ তুলে জামায়াত আমির জানান, পরিবর্তন ও সংস্কারের পক্ষে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ মত দিয়েছেন। সেই রায়কে অপমান করতে দেওয়া হবে না। শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না বলেও তিনি সতর্ক করেন।

‎সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেন, বিএনপি সরকার যদি জুলাইকে ভুলে যায়, ১৪শ শহীদের আত্মত্যাগকে ভুলে যায়, তাহলে এর পরিণতি তাদেরকেই ভোগ করতে হবে। জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন ও গণভোটের রায়ের মাধ্যমে সংবিধান সংস্কার না করলে আমাদের পক্ষে সরকারকে কোনো সহযোগিতা করা সম্ভব হবে না।

‎সরকারপ্রধানকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, তারেক রহমানকে এখন সিদ্ধান্ত নিতে হবে—তিনি কি পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান নাকি শেখ হাসিনাসহ অন্যান্যদের মতো জনগণের রায় অবজ্ঞা করার পরিণতি ভোগ করতে চান।
‎সমাবেশ থেকে নাহিদ ইসলাম, ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনরত ছাত্র-জনতাকেও শুভেচ্ছা জানান।

‎সমাবেশে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেন, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম এবং শাইখুল হাদিস মামুনুল হক—এই তিন নেতা এক হলে এক সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য হয়ে উঠবে!

‎সমাবেশে এবি পার্টির মহাসচিব মো. আসাদুজ্জামান ভূঁইয়া (ফুয়াদ) হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপিকে কোনো ধরনের ‘গাদ্দারি’ করতে দেওয়া হবে না। অন্যদিকে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান জানান, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে সরকার পতনের আন্দোলন অনিবার্য।

‎সিলেটের এই বিভাগীয় সমাবেশে ১১ দলীয় ঐক্যের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা একসুরে জানান, জুলাই বিপ্লবের চেতনা ও জনগণের গণরায় অক্ষুণ্ণ রাখতে তারা যেকোনো রাজপথের লড়াইয়ে প্রস্তুত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎‘শেখ হাসিনার পথ অনুসরণ করলে পরিণতি ভালো হবে না’ — ডা. শফিকুর রহমান‎

জুলাই সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন করতে হবে।

‎‘শেখ হাসিনার পথ অনুসরণ করলে পরিণতি ভালো হবে না’ — ডা. শফিকুর রহমান‎

সময় ০৬:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬