সিলেট ০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
News Title :
‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা‎ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা ‎সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা: দিরাই থেকে ২ আসামি গ্রেফতার মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিতকরণের শুভ উদ্বোধন ‎সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: জনবান্ধব পুলিশিংয়ের অঙ্গীকার লাখাইর করাব ইউনিয়ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল নেতা জাকারিয়া চৌধুরী রতন বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। ‎বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ভুয়া চিকিৎসক আরিফ আটক

‎পারিবারিক আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

‎টাঙ্গাইলে পারিবারিক আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছের‌্যাব-১৪সিপিসি-৩ টাঙ্গাইল।
‎
‎র‌্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা অপরাধ দমন এবং বিভিন্ন আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে র‌্যাব। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৫ মিনিটে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা এলাকায় অভিযান চালানো হয়।
‎
‎অভিযানে টাঙ্গাইল পারিবারিক আদালতের সিআর মামলা নং-২০/২২ (মির্জাপুর)-এর তিন মাসের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন মিয়া (৩৭)-কে গ্রেফতার করা হয়। তিনি মির্জাপুর উপজেলার আটিয়া মাহমুদপুর (আনাইতারা) এলাকার ফারুক মিয়ার ছেলে।
‎
‎র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল সূত্রে জানা যায় গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায় আদালতের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান

‎পারিবারিক আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

সময় ০৮:৪২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬