সিলেট ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
News Title :
‎পদায়নের দিনেই ঢাকায় বদলি, সেবা বঞ্চিত পাগলা উপ-স্বাস্থ্য কেন্দ্রের রোগীরা ‎লাখাইয়ে নানা সমস্যায় জর্জরিত বুল্লাবাজার। পূর্ব পাগলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফারুক আহমদের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের দোস্ত এইডের ‘ইমার্জেন্সি রিলিফ-২০২৬’ প্রকল্প পরিদর্শন গোয়াইনঘাটে হাকুরবাজার-মানিকগঞ্জ সড়ক পরিদর্শনে মন্ত্রীনিম্নমানের কাজের অভিযোগে পুনঃসংস্কারের নির্দেশ নবীগঞ্জে ফুলতলী বাজারে জুয়া খেলার আয়োজন, ৩০ হাজার টাকা জরিমানা ‎সিলেটে ৩৩ বোতল কেরু মদসহ গ্রেফতার ২ ‎হবিগঞ্জে মিষ্টির ওজনে কারচুপির অভিযোগে এক রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা ৫২ বিজিবি ও র‍্যাব-৯–এর যৌথ অভিযানে ৩ কোটি ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

‎লাখাইয়ে নানা সমস্যায় জর্জরিত বুল্লাবাজার।

‎নানা সমস্যায় জর্জরিত উপজেলার বুল্লা ইউনিয়ন এর বুল্লাবাজার। উপজেলা প্রাণকেন্দ্র ও ক্রমবর্ধিষ্ণু বুল্লা বাজারটি দীর্ঘদিন যাবত দখলদুষন ও নানাবিধ অব্যবস্থাপনায় বেহাল অবস্থা চললেও সংসলিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার।অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যেন দেখার কেউ নেই। সাম্প্রতিক সময়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নড়েচড়ে বসেছেন এবং নানা উদ্যোগ গ্রহণ করলেও কাজের কাজ কিছুই হচ্ছে বলে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায় হাট বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় ২০০৭ সালে বাজারের পূর্ব পাশের গোপাট রকমভূমি ভরাট সাপেক্ষে ৪০ লক্ষাধিক টাকায় নির্মিত মাল্টিপারপাস সেডটি অদ্যাবধি ব্যবসায়ীদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়নি। এতে একদিকে বাজারে অস্থায়ী দোকান বসানোতে চলছে অব্যবস্থাপনা অন্যদিকে সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব। এদিকে দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার সুযোগে এ সেডটি যে যার মতো ব্যবহার করে চলেছে। অযত্নে অবহেলায় সেডের টিনের চালা স্থানে স্থানে ফুটো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে।

‎এদিকে গ্রাম হবে শহর এ প্রকল্পের আওতায় ২০১৪ সালে মাল্টিপারপাস সেডের পাশে কোটি টাকারও বেশী ব্যয়ে নির্মিত উইমেন্স কর্ণাটিও অদ্যাবধি ব্যবসায়ীদের মাঝে বরাদ্দ না দেওয়ায় তা অযত্নে অবহেলায় পড়ে থাকার সুযোগে কেউ কেউ এগুলো ব্যবহার করছে এবং কেউবা ভাড়া দিয়ে অর্থকড়ি আত্মসাৎ করে চলেছে।
‎সেডগুলোকে ব্যবসায়ীদের বরাদ্দ দেওয়ার বার বার সংসলিষ্ট কর্তৃপক্ষের গোচরীভূত করা হলেও দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি।

‎বাজারের শাহবায়েজিদ সড়কের পাশে পাকা ড্রেন এর উপর দোকান বসিয়ে তা দখলে নেওয়ায় পানি নিষ্কাশনে ড্রেনটি কোন কাজেই আসছে না।ফলে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয় এ সড়কটিতে। বাজারে বর্জ ব্যবস্থাপনা না থাকায় যেন যার মতো যেখানে সেখানে আবর্জনা স্তূপীকৃত রাখায় প্রতিনিয়ত দূর্গন্ধ ছড়াচ্ছে এতে পরিবেশ দূষণের হচ্ছে।

এদিকে বাজারের বুক চিড়ে চলে গেছে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়ক। এতে এ সড়কের বুল্লাবাজার অংশে তীব্র প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। তীব্র যানজটে নাকাল বাজারের ব্যবসায়ী ও ক্রেতাসাধারণ। প্রায়শই ছোট বড় দূর্ঘনা ঘটে চলেছে।

‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  সৈয়দ মুরাদ ইসলাম এর সাথে আলাপকালে জানান বুল্লাবাজার অংশে সড়কে যানজট নিরসনে প্রশাসন কাজ করে যাচ্ছে।
‎মাল্টিপারপাস সেড ও উইমেন্স কর্ণার ব্যবসায়ীদের মধ্যে বরাদ্দ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে বাজারের অলিগলি ও সড়কের অবৈধ দোকান উচ্ছেদ ও বাজারের শৃঙ্খলা ফেরাতে কাজ চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎পদায়নের দিনেই ঢাকায় বদলি, সেবা বঞ্চিত পাগলা উপ-স্বাস্থ্য কেন্দ্রের রোগীরা

‎লাখাইয়ে নানা সমস্যায় জর্জরিত বুল্লাবাজার।

সময় ০৬:১২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬