
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (এসএমপি ডিবি) অভিযানে ৩৩ বোতল কেরু (CAREW’S) মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৩ জুলাই আনুমানিক বিকেল ২টা ৩০ মিনিটে মহানগর ডিবি পুলিশ এয়ারপোর্ট থানাধীন তারাপুর চা বাগান এলাকার জাহাঙ্গীর নগরের পেছনের টিলা বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— এয়ারপোর্ট থানার লাক্কাতুরা চা বাগানের রুবেন দাসের ছেলে দুলাল দাস (৩৫) এবং একই এলাকার মানিক গোয়ালার ছেলে মিঠুন গোয়ালা (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের কাছ থেকে ৩৩ বোতল দেশীয় ‘কেরু অ্যান্ড কোম্পানি’র মদ (CAREW’S Country Liquor) উদ্ধার করা হয়।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর টেবিল ২৪(খ)/৪১ ধারায় একটি মামলা (মামলা নং-২৯, তারিখ: ২৩/০৭/২০২৬খ্রি.) রুজু করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
স্টাফ রিপোর্টার 

















