সিলেট ০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ বিএনপি নেতা ও তরুণ ব্যবসায়ী রাহুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা‎ শান্তিগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে অংশীজনদের কর্মশালা ‎মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, আহতদের মাঝে অনুদান বিতরণ বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবসে র‌্যালি আলোচনাসভা ও হাতধোয়া প্রদর্শনী ‎তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ ‎তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার সিলেটের জৈন্তাপুরে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টা: মূলহোতা রামিম গ্রেফতার ‎বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলীর ইন্তেকালে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র গভীর শোক

‎জামালপুরে এমপি ড. নিলোফার চৌধুরী মনির বৃক্ষরোপণ ও রাস্তা পরিদর্শন

‎
‎​টেকসই উন্নয়ন ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং গ্রামীণ রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
‎
‎​আজ ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন ড. নিলোফার চৌধুরী মনি এমপি। বৃক্ষরোপণ শেষে তিনি ওই এলাকার বিভিন্ন গ্রামীণ রাস্তার চলমান উন্নয়ন কাজও পরিদর্শন করেন।
‎
‎​জামালপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম।
‎
‎​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পশ্চিম পাড় দিঘুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, সাংবাদিক শরিফুল ইসলাম জোকন, সাংবাদিক ফারুক আহমেদ ভূঁইয়া, সূর্য তোরণ যুব সমাজ সেবা সংস্থার ইয়ুথ লিডার মোঃ বিলাত আলী এবং বিএনপি নেতা আলতাফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা।
‎
‎​বৃক্ষরোপণকালে ড. নিলোফার চৌধুরী মনি এমপি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ জামালপুর জেলা গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ সময় তিনি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং তার সঠিক পরিচর্যা করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ

‎জামালপুরে এমপি ড. নিলোফার চৌধুরী মনির বৃক্ষরোপণ ও রাস্তা পরিদর্শন

সময় ০৩:৫৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬