সিলেট ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

‎হবিগঞ্জে বাসে র‍্যাবের অভিযান,৯৮০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

‎হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. আয়েশা (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

‎বুধবার (২২ জুলাই) দুপুরে র‍্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া বাইপাস এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করেন।

‎র‍্যাব-৯-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধবপুর থেকে হবিগঞ্জ শহরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় এক নারী যাত্রী বাস থেকে নেমে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর আচরণ সন্দেহজনক মনে হলে র‍্যাব সদস্যরা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো পাঁচটি কালো রঙের বায়ুরোধক পলি জিপারের ভেতর থেকে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎গ্রেপ্তার আয়েশা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম মো. শাহাজাহান।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানিয়েছেন। তবে এ তথ্যের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ‎র‍্যাব জানায়, উদ্ধার করা ইয়াবা ও গ্রেপ্তার নারীকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎হবিগঞ্জে বাসে র‍্যাবের অভিযান,৯৮০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

সময় ১২:৩০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬