সিলেট ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

‎সিলেটে প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ১, পিকআপ জব্দ

‎সিলেট মহানগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে প্রায় পৌনে ১৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়িসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ সময় শাড়ি পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করে পুলিশ।
‎আটককৃত ব্যক্তির নাম মো. আলাল উদ্দিন (৪৭)। তিনি সিলেটের জৈন্তাপুর থানার পশ্চিম বালিপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

‎পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই রাত আনুমানিক ৮ টা ৪০ মিনিটে নগরীর কোতোয়ালী মডেল থানাধীন নাইওরপুল পয়েন্টে দায়িত্ব পালনকালে সার্জেন্ট মনিসংকর সরকারের নেতৃত্বে ট্রাফিক পুলিশের একটি দল সন্দেহভাজন একটি পিকআপ গাড়িকে (সিলেট মেট্রো-ন-১১-২৫৩৫) থামার সংকেত দেয়। গাড়িটির চালকের আচরণ সন্দেহজনক মনে হলে ট্রাফিক পুলিশ তল্লাশি চালায়। তল্লাশিকালে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই চালক আলাল উদ্দিনকে আটক করা হয়।

‎পরে খবর পেয়ে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শিপলু চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করেন। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৬৭ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৮২ হাজার টাকা।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশ জানায়, এ বিষয়ে কোতোয়ালী মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের 25B(1)(B)/25D ধারায় একটি মামলা (মামলা নং-২৮, তারিখ: ২০/০৭/২০২৬খ্রি.) দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎সিলেটে প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ১, পিকআপ জব্দ

সময় ১১:২৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬