সিলেট ০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
News Title :
‎হবিগঞ্জে বাসে র‍্যাবের অভিযান,৯৮০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার নবীগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ আটক ব্যক্তি, ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড ‎সিলেটে প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ১, পিকআপ জব্দ মেট্রোপলিটন পুলিশের মাসব্যাপী মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত চুনারুঘাটে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ‎টাঙ্গাইলে পৃথক দুই হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড,খালাস ২‎ ‎জামালপুর-ময়মনসিংহ সড়কে রাজিব বাসের চাপায় সিএনজির ২ যাত্রী নিহত, আহত ৪ হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক এমপি ব্যারিস্টার সুমন ‎লাখাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত। ৫০০ টাকা মজুরি ও বকেয়া পরিশোধের দাবিতে কুরমা চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

মেট্রোপলিটন পুলিশের মাসব্যাপী মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

‎সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর নির্দেশনায় মহানগরীতে মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে আজ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার ২২ জুলাই নগরীর কোতোয়ালী মডেল থানাধীন কুয়ারপাড়, জালালাবাদ থানাধীন মোল্লাগাঁও ও লামাকাজী পয়েন্ট, এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজার এবং শাহপরান (রহঃ) থানাধীন শিবগঞ্জ এলাকায় পৃথকভাবে এসব র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানগুলোতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সর্বস্তরের জনগণ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

‎সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ জোরদার করাই বর্তমান সময়ের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। মাদকের ছোবল একজন ব্যক্তির ভবিষ্যৎ নষ্ট করার পাশাপাশি পরিবারে অশান্তি সৃষ্টি করে, সামাজিক শৃঙ্খলা ব্যাহত করে এবং জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে।

‎তারা তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একযোগে কাজ করার এবং মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালানোর তাগিদ দেন।

‎বক্তারা আরও উল্লেখ করেন, একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা কেবল আইন প্রয়োগকারী সংস্থার একার দায়িত্ব নয়; এটি সমাজের প্রতিটি নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সমন্বিত উদ্যোগই পারে মাদককে রুখে দিতে।
‎ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে সুরক্ষিত রাখতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎হবিগঞ্জে বাসে র‍্যাবের অভিযান,৯৮০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

মেট্রোপলিটন পুলিশের মাসব্যাপী মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সময় ১১:২২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬