সিলেট ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ বিএনপি নেতা ও তরুণ ব্যবসায়ী রাহুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা‎ শান্তিগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে অংশীজনদের কর্মশালা ‎মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, আহতদের মাঝে অনুদান বিতরণ বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবসে র‌্যালি আলোচনাসভা ও হাতধোয়া প্রদর্শনী ‎তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ ‎তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার সিলেটের জৈন্তাপুরে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টা: মূলহোতা রামিম গ্রেফতার ‎বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলীর ইন্তেকালে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র গভীর শোক

‎ছাতক পৌরসভার উন্নয়নে আইইউজিআইপি’র পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ছাতক পৌরসভার সার্বিক উন্নয়ন, টেকসই নগর ব্যবস্থাপনা, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে ইন্টিগ্রেটেড আরবান গভর্ন্যান্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট (আইইউজিআইপি)-এর উদ্যোগে এক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (২২ জুলাই) ছাতক পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ছাতক পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোস্তফা মোর্শেদ, স্থানীয় সরকার বিভাগের আরবান ডেভেলপমেন্ট উইংয়ের যুগ্ম সচিব পরিমল সরকার, এডিবি-এএফডি রিভিউ মিশনের টিম লিডার অমিত দত্ত রায়, এএফডি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা এবং আইইউজিআইপি-এর প্রোগ্রাম ডিরেক্টর তোফায়েল আহমেদ।
‎এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ আমির হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিউল আলম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
‎
‎এছাড়া উপস্থিত ছিলেন, আইইউজিআইপি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসি) সদস্যবৃন্দ, পৌরসভার বিশিষ্ট নাগরিক, জনপ্রতিনিধি এবং কর্মরত সাংবাদিকরা।
‎সভায় আইইউজিআইপি প্রকল্পের আওতায় ছাতক পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম, বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
‎
‎একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং পরিকল্পিত নগরায়ণ বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। সভায় ছাতক পৌরসভার উন্নয়ন কার্যক্রম ও আইইউজিআইপি প্রকল্পের অগ্রগতি নিয়ে একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা প্রদর্শন করা হয়। প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনাটি যৌথভাবে উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, ছাতক পৌরসভার প্রকৌশলী আব্দুল মালেক। উপস্থাপনায় পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, বাস্তবায়নাধীন প্রকল্প, নাগরিক সেবার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়।
‎
‎টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসি) সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ জসিম উদ্দিন সুমন, মোহাম্মদ শামছুর রহমান (শামছু), মোহাম্মদ বাবুল মিয়া, মোহাম্মদ খায়ের উদ্দিন, আবুল হোসেন, টিএলসি সদস্য ও সাংবাদিক প্রতিনিধি হিসেবে ছাতক উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির এবং দরিদ্র জনগোষ্ঠীর প্রতিনিধি মোছাম্মৎ আমেনা বেগম। বক্তারা পৌর এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
‎
‎সভায় উপস্থিত অতিথিরা ছাতক পৌরসভার উন্নয়নে আইইউজিআইপি প্রকল্পের গুরুত্ব তুলে ধরে সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ এবং স্থানীয় জনগণের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে একটি আধুনিক, টেকসই, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ

‎ছাতক পৌরসভার উন্নয়নে আইইউজিআইপি’র পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সময় ০৮:২৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬