সিলেট ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১১ গাড়িকে জরিমানা

‎সিলেটে শব্দদূষণ প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণে যৌথ অভিযান চালিয়েছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এবং পরিবেশ অধিদপ্তর। এ সময় হাইড্রোলিক হর্ন ব্যবহার ও সঠিক কাগজপত্র না থাকায় ১১টি যানবাহনের মালিককে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

‎মঙ্গলবার ২১ জুলাই দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সিলেটের শাহপরাণ (রঃ) থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ‎র‍্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী অনুমোদিত মাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টিকারী হর্ন ব্যবহার ও পরিবেশের জন্য ক্ষতিকর কোনো কাজ করা আইনত দণ্ডনীয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

‎অভিযানকালে হাইড্রোলিক হর্ন ব্যবহার ও গাড়ির কাগজপত্র সঠিক না থাকায় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ১১ জন চালক ও মালিককে জরিমানার আওতায় আনা হয়।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় র‍্যাব-৯ এর এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১১ গাড়িকে জরিমানা

সময় ০৩:১৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬