সিলেট ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

‎সবুজ কুলাউড়া গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‎পরিবেশ সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য কুলাউড়া গড়ে তোলার লক্ষ্যে ড্রিম আইইএলটিএস একাডেমি (রবিরবাজার শাখা) ও লাইফলাইন ব্লাড ফাউন্ডেশন, কুলাউড়ার যৌথ উদ্যোগে ‘সবুজ কুলাউড়া অভিযান–২০২৬’ এর আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

‎সোমবার (২০ জুলাই) কুলাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন। কর্মসূচির নেতৃত্ব ও বাস্তবায়ন করেন লিংকন তালুকদার ও নাজির ছবরী হাম্মা। সার্বিক সমন্বয়ে ছিলেন রাহিন, সাদ্দাম, রোজিনা আক্তার, সাকিব ও দেলোওয়ার।

‎আয়োজকরা জানান, এ কর্মসূচির আওতায় কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন কলেজ, মাদ্রাসা, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মসজিদে ৪০০টি উন্নতমানের ফলজ বৃক্ষের চারা রোপণ করা হবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন।
‎উল্লেখ্য, বৃক্ষের চারা সহযোগিতা করেছে ঈগল নার্সারী অ্যান্ড ফ্লাওয়ার গার্ডেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎সবুজ কুলাউড়া গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সময় ১০:০০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬