সিলেট ০১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
News Title :
সিলেটে ১০৮০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট যমুনার ভয়াল ভাঙনে টাঙ্গাইলে আতঙ্ক, নদীগর্ভে মহাসড়কের অংশ ও বসতবাড়ি ‎সবুজ কুলাউড়া গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ যুবককে এক বছরের কারাদণ্ড বালাগঞ্জে দুইলক্ষ টাকার অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে পুড়ানো‎ বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ লাখাইয়ে  আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জে কলেজছাত্রী অচেতন অবস্থায় উদ্ধার, কারণ নিয়ে ধোঁয়াশা শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল নোমান

‎বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ যুবককে এক বছরের কারাদণ্ড

‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় গাঁজা ও ইয়াবা রাখার অভিযোগে নাছির (২২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

‎সোমবার (২১ জুলাই) বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বালিচাপড়া গ্রামে মাদক সেবনের পর পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ পেয়ে প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নাছিরের কাছ থেকে এক পুরিয়া গাঁজা ও দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

‎আদালত সূত্র আরও জানায়, জব্দ করা গাঁজা ও ইয়াবা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাহুবল থানা পুলিশের সদস্য ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে ১০৮০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ যুবককে এক বছরের কারাদণ্ড

সময় ০৯:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬