সিলেট ০১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
News Title :
সিলেটে ১০৮০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট যমুনার ভয়াল ভাঙনে টাঙ্গাইলে আতঙ্ক, নদীগর্ভে মহাসড়কের অংশ ও বসতবাড়ি ‎সবুজ কুলাউড়া গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ যুবককে এক বছরের কারাদণ্ড বালাগঞ্জে দুইলক্ষ টাকার অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে পুড়ানো‎ বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ লাখাইয়ে  আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জে কলেজছাত্রী অচেতন অবস্থায় উদ্ধার, কারণ নিয়ে ধোঁয়াশা শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল নোমান

বালাগঞ্জে দুইলক্ষ টাকার অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে পুড়ানো‎

জব্দকৃত অবৈধ জাল পুড়ানো হয়।

‎সিলেটের বালাগঞ্জে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ জাল জব্দ করার পর জনসম্মুখে পুড়ানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

‎মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী অভিযানে দুই লক্ষ টাকা মূল্যের অবৈধ ম্যাজিক জাল জব্দ করে জনসম্মুখে পুড়ানো হয়। অভিযানে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য দপ্তরের বাস্তবায়নে বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের করচা বিল, উলুখাড়া বিলের আশপাশ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। পরিচালনা শেষে দুইলক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল ও কিরণমালা চাঁই জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনার সময় উপজেলা জ্যেষ্ঠ কর্মকর্তা কিশোর কুমার দাস ও বালাগঞ্জ থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

‎মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন মোতাবেক উপজেলা মৎস্য অফিস বালাগঞ্জ কর্তৃক আয়োজিত দিনব্যাপী মোবাইল কোর্ট এ আনুমানিক ২ লক্ষ টাকার চায়না দুয়ারি জাল ও কিরণমালা চাঁই জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয় । ভ্রাম্যমান আদালত পরিচালনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ বলেন, নিষিদ্ধ জাল যারা ব্যবহার করেন তারা দেশের শত্রু ও জাতির শত্রু, দেশীয় প্রজাতির ছোট মাছ ও জীববৈচিত্র্য রক্ষার্থে এ জাতীয় অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে ১০৮০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বালাগঞ্জে দুইলক্ষ টাকার অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে পুড়ানো‎

সময় ০৯:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬