সিলেট ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ

উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ (ফাইল ছবি)

‎হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে নতুন উপাধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে পদায়ন করা হয়েছে।

‎শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২১ জুলাই ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে অধ্যাপক এ কে এম হারুনুর রশীদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), ঢাকায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পদ থেকে বৃন্দাবন সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়।

‎কলেজ সূত্র জানায়, অধ্যাপক হারুনুর রশীদ এর আগে বৃন্দাবন সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। শিক্ষা প্রশাসন ও উচ্চশিক্ষা ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
‎শিক্ষক-কর্মকর্তাদের মতে, তাঁর যোগদানে কলেজের একাডেমিক কার্যক্রম, গবেষণা এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় ইতিবাচক গতি আসবে। শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর শিক্ষা পরিবেশ গড়ে তুলতে তিনি ভূমিকা রাখবেন বলে তাঁদের প্রত্যাশা।

‎অধ্যাপক হারুনুর রশীদ শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। তিনি বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাকালীন সংগঠকদের একজন হিসেবেও পরিচিত।

‎নতুন উপাধ্যক্ষের যোগদানকে ঘিরে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ

সময় ০৯:০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬