সিলেট ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

দক্ষিণ সুরমায় ঝোঁপের ভেতর মিলল পুলিশের লুন্ঠিত ৩টি টিয়ারগ্যাস গ্রেনেড

‎সিলেটের দক্ষিণ সুরমার একটি পরিত্যক্ত স্থান থেকে পুলিশের লুন্ঠন হওয়া ৩টি টিয়ারগ্যাস গ্রেনেড অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

‎মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দিবাগত রাত আনুমানিক রাত ১২.২০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন সোনারগাঁও আবাসিক এলাকার একটি ঝোঁপ থেকে শপিং ব্যাগে লুকানো অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-৯ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সোনারগাঁও আবাসিক এলাকার একটি পরিত্যক্ত স্থানে অস্ত্র ও গোলাবারুদ থাকতে পারে। এই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝোঁপের ভেতর ফেলে রাখা একটি শপিং ব্যাগ থেকে ৩টি অবিস্ফোরিত টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এসব টিয়ারগ্যাস গ্রেনেড বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা থেকে লুন্ঠিত হয়েছিল।

‎ঘটনার সাথে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া না গেলেও র‍্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত জিডিমূলে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

‎উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪-এর পর থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় অভিযান চালিয়ে র‍্যাব-৯ এ পর্যন্ত ৪৯টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ৩৭০৭০ গ্রাম বিস্ফোরক, ২৩৫টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১৫৫টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

দক্ষিণ সুরমায় ঝোঁপের ভেতর মিলল পুলিশের লুন্ঠিত ৩টি টিয়ারগ্যাস গ্রেনেড

সময় ০২:২৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬