সিলেট ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর
দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদায় সংবর্ধনায়

জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে একযোগে কাজ করার আহ্বান: সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা.মাহবুবুল আলম

‎জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমাদের সকলকেই একযোগে কাজ করতে হবে এবং ঔষধপত্রের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। যারা অবসরে যাচ্ছেন, তারা মাঠপর্যায়ের নানা কর্মকাণ্ডে—বিশেষ করে ইপিআই (EPI) কার্যক্রমে অনেক শ্রম দিয়েছেন। আর যারা এখনও কর্মরত আছেন, তাদেরকে আরও দক্ষতার সাথে কাজ করতে হবে।

‎আজ সোমবার (২০ জুলাই) দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত স্বাস্থ্য পরিদর্শক, সহ-স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীসহ মোট ৯ জনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহবুবুল আলম এসব কথা বলেন।

‎গুণীজনদের বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার মোঃ সালাহ উদ্দিন মিয়া। স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডাক্তার মোঃ নাসির উদ্দিন।

‎অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, ডাক্তার মিজানুর রহমান (জুনিয়র কনসালটেন্ট, এনেস্থিসিয়া), ডাক্তার আদনান চৌধুরী (জুনিয়র কনসাল্টেন্ট, সার্জারি) প্রমুখ।
‎বিদায় সংবর্ধিত অতিথিদের পক্ষ থেকে আবেগঘন অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন,সত্যপ্রিয় দাস, নিরঞ্জন মালাকার, বিশ্বেশ্বর গোস্বামী, নাজবিন নেছা, সোনারা বেগম, লক্ষ্মী চক্রবর্তী, জামিলা চৌধুরী এবং তাজুদ আলী।

‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী ৯ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহবুবুল আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা বিদায়ীদের ভবিষ্যৎ জীবনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদায় সংবর্ধনায়

জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে একযোগে কাজ করার আহ্বান: সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা.মাহবুবুল আলম

সময় ১০:৩১:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬