সিলেট ০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ বিএনপি নেতা ও তরুণ ব্যবসায়ী রাহুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা‎ শান্তিগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে অংশীজনদের কর্মশালা ‎মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, আহতদের মাঝে অনুদান বিতরণ বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবসে র‌্যালি আলোচনাসভা ও হাতধোয়া প্রদর্শনী ‎তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ ‎তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার সিলেটের জৈন্তাপুরে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টা: মূলহোতা রামিম গ্রেফতার ‎বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলীর ইন্তেকালে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র গভীর শোক

‎জামালপুরে মোবাইল কোর্টের অভিযান: ৬৭টি চায়না দুয়ারি ও ১২টি কারেন্ট জাল ধ্বংস, জরিমানা

জামালপুর সদর উপজেলার রানাগাছা ও ঘোড়াধাপ ইউনিয়নে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
‎আজ ২০ জুলাই সোমবার পরিচালিত এই অভিযানে নিষিদ্ধ জাল জব্দের পাশাপাশি জনস্বার্থে একটি বাজারে জরিমানা আদায় করা হয়।
‎
‎​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেশীয় প্রজাতির মাছের প্রজনন মৌসুমে মা মাছ ও রেণু পোনা নিধন রোধে রানাগাছা ও ঘোড়াধাপ ইউনিয়নের বিভিন্ন খাল ও বিলে বিশেষ অভিযান চালানো হয়। এসময় আইন বাস্তবায়নকালে মোট ৬৭টি নিষিদ্ধ রিং জাল বা চায়না দুয়ারি জাল এবং ১২টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
‎
‎মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
‎
‎​এদিকে, পৃথক আরেকটি অভিযানে আজ শ্রীপুর ইউনিয়নের দড়িপাড়া বাজারে মনিটরিং পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংক্রান্ত বিধি অনুযায়ী ১ ব্যক্তিকে ২,০০০ (দুই হাজার) টাকা জরিমানা করা হয়।
‎
‎জনস্বার্থে বাজার মনিটরিং ও এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ

‎জামালপুরে মোবাইল কোর্টের অভিযান: ৬৭টি চায়না দুয়ারি ও ১২টি কারেন্ট জাল ধ্বংস, জরিমানা

সময় ০৯:৩৭:০২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬