সিলেট ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

হবিগঞ্জে নিখোঁজের দুই দিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিহত আলী হোসেনের (ফাইল ছবি)

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর আলী হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

‎নিহত আলী হোসেন মহাদেবপুর গ্রামের বাসিন্দা আব্দুল আহাদের ছেলে। তিনি জীবিকার তাগিদে স্থানীয় একটি হোটেলে কাজ করার পাশাপাশি রাজমিস্ত্রির কাজও করতেন।

‎পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আলী হোসেন নিখোঁজ হন। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরদিন (১৯ জুলাই) এলাকায় মাইকিং করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর সন্ধান চেয়ে একাধিক পোস্ট দেওয়া হয়।

‎সোমবার সকাল প্রায় ৭টার দিকে মহাদেবপুর গ্রামের একটি ধানক্ষেতে জমে থাকা বর্ষার পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় কয়েকজন কৃষক। পরে তাঁরা মাধবপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আলী হোসেনের বলে শনাক্ত করেন।
‎নিহতের বাবা আব্দুল আহাদ বলেন, তাঁর ছেলে নিয়মিত কাজ করতেন এবং কারও সঙ্গে কোনো বিরোধ ছিল বলে তাঁদের জানা নেই। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা পরিবার নিশ্চিত নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান তিনি।

‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলের আলামত পর্যবেক্ষণ করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‎ওসি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

‎পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ উদঘাটনে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

হবিগঞ্জে নিখোঁজের দুই দিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

সময় ০৮:৫৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬