সিলেট ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

‎লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান।‎

লাখাইয়ে স্থানীয় বুল্লাবাজার এ তীব্র যানজট নিরসনে ও বাজারের অলিগলি থেকে অবৈধ দোকান উচ্ছেদ করে বাজারের শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
‎সোমবার (২০জুলাই) উপজেলার স্থানীয় বুল্লাবাজার এ বিকাল বেলা ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম এর নেতৃত্বে পরিচালিত হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শরীফ আহমেদ ও প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য।
‎অভিযান কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বুল্লাবাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ বাহার উদ্দিন, বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ বাদশা মিয়া, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই, লাখাই প্রেসক্লাবে এর সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ  সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ ও বাজারের ব্যবসায়ী বৃন্দ।

‎অভিযান কালে বাজারের  প্রধান প্রধান সড়ক ও অলিগলি দখল করে দোকান বসিয়ে গণউপদ্রব ও ক্রেতাসাধারণ এর চলাচলে বিঘ্ন সৃষ্টি করার দায়ে একটি ফলের দোকান ও একটি মুদির দোকান কে ১ হাজার ৫ শত টাকা অর্থদন্ড করা হয়। এছাড়াও অসংখ্য অবৈধ দোকান উচ্ছেদ করে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

‎এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম ৪০ লক্ষাধিক টাকায় নির্মিত মাল্টিপারপাস সেড ও ১ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত উইমেন্স কর্নার সংস্কারপূর্বক ব্যবসায়ীদের মধ্যে বরাদ্দ দেওয়ার নিমিত্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান।‎

সময় ০৮:২১:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬