সিলেট ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

‎সৌদি আরবে জেলে মাধবপুরের যুবক, মানব পাচারের অভিযোগে দালালচক্রের বিরুদ্ধে তদন্তের দাবি

দালালের খপ্পরে পড়ে সৌদি আরবের কারাগারে আটক মশিউর রহমান সুজন (ফাইল ছবি)

‎হবিগঞ্জের মাধবপুরে দালালের খপ্পরে পড়ে সৌদি আরবে গিয়ে প্রায় তিন মাস ধরে জেলে বন্দী রয়েছেন এক যুবক। ভুক্তভোগীকে দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার।
‎ভুক্তভোগী মশিউর রহমান সুজন (৩৫), চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মতি মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত ২১ মার্চ দালালচক্রের মাধ্যমে ভুয়া ভ্রমণ ভিসায় তাকে সৌদি আরবে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পরপরই তাকে আটক করে কারাগারে পাঠানো হয়।

‎অভিযোগ রয়েছে, হরিনখোলা এলাকার মুমিন মিয়া ও ডালিম মিয়া (২৫) দীর্ঘদিন ধরে ভুয়া ভ্রমণ ভিসার মাধ্যমে লোকজনকে বিদেশে পাঠিয়ে প্রতারণা ও মানবপাচারের সঙ্গে জড়িত। তাদের প্রলোভনে পড়ে বিদেশে গিয়ে বিপাকে পড়েন সুজন।

‎তবে এসব অভিযোগ অস্বীকার করে মুমিন মিয়া ও ডালিম মিয়া বলেন, “আমরা কোনো ধরনের প্রতারণা বা মানবপাচারের সঙ্গে জড়িত নই। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”
‎বর্তমানে তিনি সৌদি আরবের মদিনা শহরের একটি কারাগারে আটক রয়েছেন বলে জানা গেছে। একই ধরনের অভিযোগে তাদের বিরুদ্ধে আরও একাধিক ভুক্তভোগী থাকার কথাও স্থানীয় সূত্রে জানা যায়।

‎ভুক্তভোগীর ভাই মাসুক মিয়া বলেন, “আমার ভাই নির্দোষ। সে দালালের প্রতারণার শিকার হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমার ভাইকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চাই।”
‎এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “ঘটনাটি প্রতারণা বা মানবপাচারের সঙ্গে জড়িত থাকলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎সৌদি আরবে জেলে মাধবপুরের যুবক, মানব পাচারের অভিযোগে দালালচক্রের বিরুদ্ধে তদন্তের দাবি

সময় ০৮:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬