সিলেট ০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎ভুল প্রশ্নপত্র বিতরণ মির্জাপুরে এইচএসসি কেন্দ্রের দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

‎
‎টাঙ্গাইলের মির্জাপুরে এইচএসসি পরীক্ষার প্রথম দিন ভুলবশত এক পরীক্ষার্থীকে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের বাংলা প্রথমপত্রের সৃজনশীল প্রশ্নপত্র দেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে চলতি বছরের এইচএসসি পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
‎
‎বৃহস্পতিবার শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ কেন্দ্রের অডিটরিয়াম কক্ষে এ ঘটনা ঘটে। পরীক্ষা শুরুর প্রায় ২০ মিনিট পর কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিষয়টি শনাক্ত করেন ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার। ঘটনা ধরা পড়ার পর সংশ্লিষ্ট পরীক্ষার্থীর কাছ থেকে ভুল প্রশ্নপত্রটি ফিরিয়ে নিয়ে তাকে ২০২৬ সালের বাংলা প্রথমপত্রের সঠিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়। এতে পরীক্ষার্থী নির্ধারিত প্রশ্নেই পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম হয়।
‎
‎কেন্দ্র সচিব ও শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারিকলেজের অধ্যক্ষ ওসমান গণি জানান দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট দুই শিক্ষককে চলতি বছরের এইচএসসি পরীক্ষার সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দারও ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন পরীক্ষা পরিচালনায় যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পুনরায় না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎ভুল প্রশ্নপত্র বিতরণ মির্জাপুরে এইচএসসি কেন্দ্রের দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

সময় ১০:১৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬