সিলেট ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

পাকা নিজস্ব ভবনে শান্তিগঞ্জ প্রেসক্লাবের অনানুষ্ঠানিক যাত্রা শুরু : অচিরেই আনুষ্ঠানিক উদ্বোধন

মূলধারার গণমাধ্যমকর্মীদের নিয়ে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনের অনানুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকাল ৩টায় দোয়া ও মিলাদের মাধ্যমে ভবনের অনানুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন প্রেসক্লাবের উপদেষ্টা কাজী জমিরুল ইসলাম মমতাজ ও সিনিয়র সহ-সভাপতি মাও. এম ইলিয়াছ আলী।

প্রেসক্লাবের নেতৃবৃন্দরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ক্লাব ভবনের কাজ অসমাপ্ত থাকায় অব্যহৃত ছিলো। ক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃত্বে নতুন ভবনের সংস্কার কাজ শুরু হয়। পরিচ্ছন্নতার কাজ সেরে এবং ভবনের অনেক কাজ অসমাপ্ত থাকায় অনানুষ্ঠানিকভাবেই উদ্বোধন করেন ক্লাবের সাংবাদিকেরা। সরকারি বরাদ্দ ও সকলের সার্বিক সহযোগিতায় সকল কাজ সম্পন্ন করে অচিরেই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সভাপতি সোহেল তালুকদার।

অনানুষ্ঠানিক উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, অর্থ সম্পাদক নোহান আরেফিন নেওয়াজ, দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরান, প্রচার সম্পাদক আলাল হোসেন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান জামী, কার্যনির্বাহী সদস্য কুহিনুর রহমান নাহিদ, মামুন আহমদ, সোলাইমান আহমদ কামরান, তোফায়েল আহমদ ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক এম এ বারিক।

উল্লেখ্য, ২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছিলো শান্তিগঞ্জ প্রেসক্লাব। ২০১১ সালে জয়কলস ইউনিয়নের তেঘরিয়া গ্রামের ভূপেন্দ্র কুমার দাশ ও অতুলকৃষ্ণ দাশের নিজ নামীয় চার শতাংশ জমি প্রেসক্লাবের নামে দান করেন। পরবর্তীতে ২০১৯ সালে তৎকালীন সরকারের তথ্য মন্ত্রণালয় হতে ৩০ লক্ষ টাকা ব্যায়ে ৩ তলা ভীত বিশিষ্ট ১ তলা ভবন নির্মানের অনুমোদন পায় ক্লাবটি।

২০২০ সালে আনুষ্ঠানিকভাবে তৎকালী জেলা প্রশাসকের মাধ্যমে ভবন নির্মাণ কাজ শুরু হয়। ২০২২ সালে ভবনটির ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার পর প্রাক্কলন ব্যায় বেড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় নির্মান কাজ। ২০২৬ সালের ১৭ জুন ক্লাবের নতুন কমিটি নির্বাচিত হওয়ার পর বিভিন্ন দাতাদের আর্থিক সহযোগিতায় ভবনের অবশিষ্ট কাজ চলমান রেখেছেন কমিটির নের্তৃবৃন্দ। এ অবস্থায় অনানুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ক্লাবটির অসমাপ্ত ভবন।

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকাদার ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ বলেন, খুব শিগগিরই সরকারি ও বেসরকারি অনুদানের মাধ্যমে বর্তমান ভবনটিকে একটি আধুনিক ও যুগোপযোগী প্রেসক্লাব ভবনে রূপান্তরের লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। আগামী দিনে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম ও সাংবাদিকদের কল্যাণে গৃহীত উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত রাখা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

পাকা নিজস্ব ভবনে শান্তিগঞ্জ প্রেসক্লাবের অনানুষ্ঠানিক যাত্রা শুরু : অচিরেই আনুষ্ঠানিক উদ্বোধন

সময় ০৬:১৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬