সিলেট ০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

হবিগঞ্জের পরিচিত মুখ অনুপ কুমার দেব মনা আর নেই, বিভিন্ন মহলের শোক

‎হবিগঞ্জের অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবক ও জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা আর নেই। আজ (বৃহস্পতিবার) চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জ ডায়াবেটিকস হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
‎তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি বহু গুণগ্রাহী, আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। অনুপ কুমার দেব মনা হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮১ ব্যাচের প্রাক্তন ছাত্র ছিলেন।

‎অনুপ কুমার দেব মনা হবিগঞ্জের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে এক অত্যন্ত সজ্জন ও ভরসার মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সাধারণ মানুষের বিপদে-আপদে কোনো প্রচার বা ঢাকঢোল না পিটিয়ে নিরবে পাশে দাঁড়ানোই ছিল তার অন্যতম বৈশিষ্ট্য।
‎সংশ্লিষ্টরা জানান, আদর্শ ও মেরুদণ্ড ধরে রাখার প্রশ্নে তিনি সবসময় আপসহীন ছিলেন। শুধু চাটুকারিতায় সায় না দেওয়ার কারণে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটি থেকে তিনি বাদ পড়েছিলেন। তবে পদ হারিয়েও তিনি কখনোই আক্ষেপ করেননি, বরং নিজের ব্যক্তিত্ব ও চরিত্রের দৃঢ়তায় মানুষের হৃদয়ে মর্যাদার আসনে অধিষ্ঠিত ছিলেন।

‎তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো হবিগঞ্জ জেলা জুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্মৃতি চারণ করে আবেগঘন পোস্ট দিচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।

‎অনুপ কুমার দেব মনার আকস্মিক প্রয়াণে হবিগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ তার আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, হবিগঞ্জবাসী আজ একজন সত্যিকারের মানবদরদী ও নিবেদিতপ্রাণ অভিভাবককে হারাল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

হবিগঞ্জের পরিচিত মুখ অনুপ কুমার দেব মনা আর নেই, বিভিন্ন মহলের শোক

সময় ০৪:০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬