সিলেট ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎ ‎আবু সালেহ আহমদ : শেকড় সন্ধানী এক নিভৃতচারী সাহিত্যসাধক। ‎মেধা ও পরিশ্রমে সাফল্য, এসএসসিতে গোল্ডেন এ প্লাস তুবার ‎জামালপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,সরঞ্জাম জব্দ ও বিনষ্ট

‎জামালপুরের রশিদপুরে পরীক্ষার দিন মেধাবী স্কুলছাত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

‎​জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে আজ বৃহস্পতিবার সকালে এশামনি (১৪) নামের এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের ইব্রাহিম মাস্টারের মেয়ে এবং রশিদপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

‎​পারিবারিক সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে এশামনির দ্বিতীয় অর্ধ-বার্ষিক পরীক্ষা ছিল। তার বাবা ইব্রাহিম মাস্টার প্রতিদিনের মতো সকালে তার কর্মস্থল একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সময় মেয়েকে পরীক্ষার জন্য টাকা দিয়ে যান। বাবা চলে যাওয়ার পর এশামনির মা ঘরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছু সময় পর মা এশামনির ঘরে গিয়ে দেখতে পান সে ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে রয়েছে। মায়ের চিৎকার ও আহাজারিতে স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করলেও ততক্ষণে এশামনি আর বেঁচে ছিল না।
‎​মৃত এশামনি গতকাল তার অর্ধ-বার্ষিক পরীক্ষার প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎​এ বিষয়ে রশিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান বলেন, ‘এশামনি আমাদের বিদ্যালয়ের একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। তার এমন অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মকবুল হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে এবং তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

‎​এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ

‎জামালপুরের রশিদপুরে পরীক্ষার দিন মেধাবী স্কুলছাত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

সময় ০২:০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬