সিলেট ০৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
News Title :
‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা জামালপুরের মেষ্টা ইউনিয়নে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ ‎বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর ‎​আটশো বছরের ঐতিহ্য নিয়ে পৌরসভা হচ্ছে জৈন্তাপুর, প্রত্যাশা নাগরিক সেবার ‎বড়লেখায় স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা ‎মৌলভীবাজারে অর্থনীতির হালনাগাদ চিত্র তুলে ধরতে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত। ‎দেওয়ানগঞ্জে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত ‎বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক পতাকা বৈঠকে হস্তান্তরের প্রক্রিয়াধীন ‎জামালপুর সদরে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ‎সিলেটের গোয়াইনঘাটে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি গ্রেপ্তার

জামালপুরের চরযথার্থপুর ব্র্যাক প্রি-প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

‎

‎
‎পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে জামালপুর সদর উপজেলার চরযথার্থপুর ব্র্যাক প্রি-প্রাইমারি স্কুলে চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎
‎ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম  সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আহসান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম ও নাফিউন নূর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল ইসলাম, ডিভিশনাল ম্যানেজার, ব্র্যাক প্রি-প্রাইমারি শিক্ষা কর্মসূচি, জামালপুর, মোঃ নাজমুল হক, উপজেলা ম্যানেজার এবং শরিফুজ্জামান, কর্মসূচি সংগঠক।
‎
‎অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
‎

এ সময় প্রধান অতিথি মোহাম্মদ আলী আহসান চরযথার্থপুর ব্র্যাক প্রি-প্রাইমারি স্কুলের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ব্র্যাকের উদ্যোগের প্রশংসা করেন।
‎
‎অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

জামালপুরের চরযথার্থপুর ব্র্যাক প্রি-প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

সময় ০৬:০৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬