সিলেট ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
News Title :
পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশের অন্যতম অঞ্চল হচ্ছে সিলেটঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক মাকালকান্দি গণহত্যা দিবস পালন, ছিলনা এমপি ও স্থানীয় প্রশাসনের কর্মসূচি ‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎ ‎আবু সালেহ আহমদ : শেকড় সন্ধানী এক নিভৃতচারী সাহিত্যসাধক।

‎পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন‎

‎শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় প্রতিষ্ঠানটির সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

‎দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আরব আলী। প্রভাষক ইয়াকুব শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরাফত উল্লাহ।

‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবার, সমাজ ও প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে হবে। সফলতার জন্য কঠোর পরিশ্রম, একাগ্রতা ও সময়ের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাতে থাকা সময়কে কাজে লাগিয়ে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিতে হবে।

‎অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রভাষক সুমন কান্তি দাস, শের জাহান, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, বিদায়ী শিক্ষার্থী মাহদী হাসান মুন্না, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোতাহির আলী, তাকলিমা আক্তার ও মাহবুব হাসান অনিক। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষাজীবনের স্মৃতিময় মুহূর্তগুলো তুলে ধরেন।

‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মাওলানা তাজুল ইসলাম এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী কামনা গোস্বামী। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মো. শাহজাহান ও সহকারী শিক্ষক মাওলানা তাজুল ইসলাম। এসময় আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক মো. গোলাম কিবরিয়া, মৌমিতা ভট্টাচার্য, সিনিয়র শিক্ষিকা রুবী রানী তালুকদার, সহকারী শিক্ষক বদরুজ্জামান খান, মো. আলা উদ্দিন, হেলাল আহমদ, রিকন চন্দ্র দাশ, জজ মিয়া, রেজুয়ানুল হক, অন্যনা চন্দসহ কলেজ শাখার সকল শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশের অন্যতম অঞ্চল হচ্ছে সিলেটঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

‎পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন‎

সময় ০৯:৪৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬