সিলেট ০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

‎
‎আসন্ন এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা-২০২৬ সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মৌলভীবাজারে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
‎বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, মৌলভীবাজারের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
‎
‎সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা শিক্ষা কর্মকর্তা, জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিবগণ এবং জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
‎সভায় আসন্ন পরীক্ষার সার্বিক প্রস্তুতি, কেন্দ্র ব্যবস্থাপনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পরীক্ষার হলের পরিবেশ বজায় রাখা এবং পরীক্ষা পরিচালনায় সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
‎
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি পরীক্ষার স্বচ্ছতা, শৃঙ্খলা ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
‎
‎এ সময় তিনি পরীক্ষা চলাকালে কেন্দ্রসমূহে সার্বিক তদারকি জোরদার এবং সংশ্লিষ্ট সকল বিভাগের মধ্যে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সময় ০৭:৪৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬