সিলেট ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
News Title :
‎কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে উদ্ধার অভিযানে প্রাণ হারালেন হবিগঞ্জের পুলিশ কনস্টেবল পারভেজ হবিগঞ্জে সুরমা চা বাগানে বিজিবির অভিযানে কাভার্ডভ্যান থেকে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ‘অনলাইন সিলেট’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে হবিগঞ্জে স্কুলশিক্ষক গ্রেপ্তার ‎নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ‎টাঙ্গাইলের ধনবাড়ীতে অগ্নিনির্বাপন ও ভূমিকম্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত‎ ‎সিলেটে র‍্যাবের জালে যশোরের স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি, ভিকটিম উদ্ধার ‎বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ‎​জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন: সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী ব্যারিস্টার ফয়েজ ‎ধার-দেনা করে কুয়েত পাঠানো প্রবাসীকে নৃশংস খুন, ফেসবুকে স্ট্যাটাস ‘শত্রু খতম’
মূল হোতারা ধরাছোঁয়ার বাহিরে....

‎চুনারুঘাটে সিলিকা বালু পাচারকালে ট্রাক জব্দ, চালকের ২ মাসের কারাদণ্ড

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু পাচারের সময় একটি ট্রাকসহ চালককে আটক করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। তবে বালু উত্তোলন ও পাচারের সঙ্গে জড়িত মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ রয়েছে।

‎শনিবার (৬ জুন) ভোর ৪টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার নিশান অফিস সংলগ্ন সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আনোয়ার। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ উপস্থিত ছিলেন।

‎জানা যায়, এর আগে রাত সাড়ে ১২টার দিকে ঘনশ্যামপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রাখা অবৈধভাবে উত্তোলিত প্রায় ৩ হাজার ঘনফুট সিলিকা বালু জব্দ করা হয়। পরে ভোরে জব্দকৃত বালু ট্রাকে লোড করে পাচারের চেষ্টা করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এ সময় বালুভর্তি ট্রাকসহ চালক মো. নূর রহমান (৩৫)-কে আটক করা হয়।
‎মোবাইল কোর্টে অবৈধভাবে সিলিকা বালু পরিবহনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ১১ লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫ (১) ধারায় ট্রাকচালক নূর রহমানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তিনি মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজোড়া গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর, কালিশিরী, আমু চা বাগান, নালুয়া চা বাগান এবং ১নং গাজীপুর ইউনিয়নের মুহুরী ছড়া ও ইছালিয়া ছড়া এলাকা থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এসব কর্মকাণ্ডে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি সরকারি রাজস্বও হারাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

‎চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গালিব চৌধুরী বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎এদিকে স্থানীয়দের দাবি, শুধু ট্রাকচালক নয়, অবৈধ বালু উত্তোলন ও পাচারের সঙ্গে জড়িত মূল হোতাদেরও দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে উদ্ধার অভিযানে প্রাণ হারালেন হবিগঞ্জের পুলিশ কনস্টেবল পারভেজ

মূল হোতারা ধরাছোঁয়ার বাহিরে....

‎চুনারুঘাটে সিলিকা বালু পাচারকালে ট্রাক জব্দ, চালকের ২ মাসের কারাদণ্ড

সময় ১২:০০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬