সিলেট ০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎চুনারুঘাটে মনিপুরী সম্প্রদায়ের সংবর্ধনায় পুলিশ সুপার তারেক মাহমুদ

‎

‎
‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মনিপুরী সম্প্রদায়ের উদ্যোগে জেলা পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
‎
‎শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামের মনিপুরী ক্লাবে এ সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় মনিপুরী সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিপুরী সম্প্রদায়ের নেতা ও বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার জিতেন বাবু সিংহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হবিগঞ্জ জজকোর্টের পেশকার মনীষ সিংহ।
‎
‎প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ। তিনি মনিপুরী সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক ভূমিকার প্রশংসা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের চলমান কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।

‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী সাবরিনা নুর, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সৌদি বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন এবং জেলা প্রশাসনের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা বীরেশ্বর সিংহ।
‎
‎এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মনিপুরী কমিউনিটির নেতা মিলন কুমার সিনহা (জ্যোতি) এবং জেলা পুলিশ প্রশাসনের প্রধান সহকারী উজ্জ্বল কুমার সিংহ। উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু-সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
‎
‎আলোচনা সভা শেষে মনিপুরী সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎চুনারুঘাটে মনিপুরী সম্প্রদায়ের সংবর্ধনায় পুলিশ সুপার তারেক মাহমুদ

সময় ০৬:৩৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬