সিলেট ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
News Title :
বানিয়াচংয়ের ব্যবসায়ী নেতা মোঃ মোস্তফা মিয়া আর নেই, এলাকায় শোকের ছায়া ছুটির পরও আটকে রাখা হল শিক্ষার্থীদের‎, অভিভাবকদের ক্ষোভ! লাখাই উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের উদ্যোগে সচেতনতা মূলক সভা ‎বাবার গায়ে হাতুড়ির আঘাত: বকশীগঞ্জে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড ‎বিয়ানীবাজারে জালালিয়া মহিলা আলিম মাদরাসায় অভিভাবক সমাবেশ সম্পন্ন ‎ধনবাড়িতে ইটভাটার মালিক হিমেলের প্রতারণার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মাধবপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযান, ৫০ কেজি গাঁজাসহ দুইজন আটক জাফলংয়ে হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির পরিচিতি সভা ‎গোলাপগঞ্জে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে ফেরার পথে সারজিস আলমের বহরে হামলা, গাড়ি ভাঙচুর ‎স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন

‎হবিগঞ্জে গোখরা সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

রাব্বি মিয়া সাপর কামড়ে নিহত, (ফাইল ছবি) পাশে মৃত সাপ।

‎হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকড়ি ইউনিয়নের লক্ষীপুর গ্রামে গোখরা সাপের কামড়ে রাব্বি মিয়া (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

‎শনিবার (৩০ মে) রাতে  হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রাব্বি মিয়া ওই গ্রামের জসিম মিয়ার ছেলে।

‎স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে জসিম মিয়ার বাড়ির মুরগির খাঁচায় একটি বিষধর কালো গোখরা সাপ ঢুকে পড়ে। পরে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে রাব্বি মিয়া সাপটিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় সাপটি তাঁকে কামড় দেয় বলে স্থানীয়রা জানান।

‎সাপের কামড়ের পর রাব্বি মিয়াকে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
‎ঘটনার পর স্থানীয় লোকজন সাপটিকে মেরে ফেলেন। খবর পেয়ে লাখাই থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

‎মোড়াকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল মোল্লা বলেন, সাপের কামড়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

‎লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র বলেন, লক্ষীপুর গ্রামে সাপের কামড়ে রাব্বি মিয়া নামে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের সদস্যরা তাঁকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ের ব্যবসায়ী নেতা মোঃ মোস্তফা মিয়া আর নেই, এলাকায় শোকের ছায়া

‎হবিগঞ্জে গোখরা সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

সময় ০৮:৩৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬