সিলেট ০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎গাজীপুরে দাওয়াতে ইসলামীর উদ্যোগে ইজতিমায় জিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান: মদ ও এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শান্তিগঞ্জে নিখোঁজের দুই দিন পর খালে মিলল যুবকের মরদেহ ‎মৌলভীবাজারের শেরপুরে ১৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক-৩ ‎শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা, বন্ধ চেয়ে আবেদম, প্রশাসনের নজরদারি! ‎রক্তের সংকটে প্রসূতির পাশে ইউএনও, নিজেই দিলেন রক্ত কাতারে ভবন থেকে পড়ে কুলাউড়ার নির্মাণ শ্রমিকের মৃত্যু ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত, ৯৯ কোটি টাকার ৪ লেনের কাজের উদ্বোধন করলেন এমপি মিলন।। ‎জামালপুরে মাদক ও মোবাইল গেমসের কবল থেকে রক্ষায় চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ‎ শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের সম্মেলন, আংশিক কমিটি ঘোষণা

‎জামালপুরে গোপীনাথপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

‎”একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক আগামী প্রজন্ম”—এই স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে গোপীনাথপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (GSA) উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’।
‎শনিবার (৩০ মে) দুপুরে সংগঠনটির আয়োজনে এই মহতী কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়।

‎দুপুর ২টায় জামালপুর সদর উপজেলার ১৪ নং দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়। এরপর সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবী তরুণরা ময়নার মোড় হয়ে ছোনটিয়া বাজার এলাকা পর্যন্ত সড়কের পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি চারাগাছ রোপণ করেন।

‎সংগঠনটির আহ্বায়ক মো. সুমন আহমেদের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় আয়োজিত এই কর্মসূচিতে GSA-এর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এছাড়া স্থানীয় সাধারণ শিক্ষার্থী ও পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবকরাও এই কার্যক্রমে তরুণদের সাথে হাত মেলান।

‎বৃক্ষরোপণকালে আয়োজকরা বলেন,এসো সবাই মিলে গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়াই’—এই প্রতিপাদ্যকে ধারণ করেই আমাদের আজকের এই আয়োজন। জলবায়ু পরিবর্তনের যে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে, তা মোকাবিলা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সবুজ পৃথিবী রেখে যাওয়ার লক্ষ্যেই আমরা কাজ করছি। আগামীতেও আমাদের এমন সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।”

‎তরুণ শিক্ষার্থীদের এমন পরিবেশবান্ধব ও সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সুশীল সমাজ ও সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, তরুণদের এই উদ্যোগ দেখে অন্যরাও পরিবেশ রক্ষায় গাছ লাগাতে অনুপ্রাণিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গাজীপুরে দাওয়াতে ইসলামীর উদ্যোগে ইজতিমায় জিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত

‎জামালপুরে গোপীনাথপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সময় ০৮:১৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬