সিলেট ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
News Title :
লাখাইর বুল্লা ইউনিয়ন নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদির। ‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ বিএনপি নেতা ও তরুণ ব্যবসায়ী রাহুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা‎ শান্তিগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে অংশীজনদের কর্মশালা ‎মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, আহতদের মাঝে অনুদান বিতরণ বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবসে র‌্যালি আলোচনাসভা ও হাতধোয়া প্রদর্শনী ‎তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ ‎তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার সিলেটের জৈন্তাপুরে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টা: মূলহোতা রামিম গ্রেফতার

‎সিলেটে জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, মন্ত্রী ও সংসদ সদস্যদের অংশগ্রহণ

‎

‎পবিত্র ঈদ-উল-আজহার আনন্দ ভাগাভাগি করতে এবং পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে সিলেটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘জেলা পুলিশ ঈদ পুনর্মিলনী ২০২৬

‎গত ২৯ মে (শুক্রবার) সন্ধ্যায় সিলেটের পুলিশ সুপারের বাসভবনে এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

‎সিলেট জেলা পুলিশের এই আনন্দ আয়োজনে রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিদের এক মিলনমেলা ঘটে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক এবং সিলেট-০৬ এর সংসদ সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম ও সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আনোয়ারুল হক এবং জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম প্রমুখ।

‎সিলেট জেলা পুলিশ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জেলার প্রত্যেকটি ইউনিটের ইনচার্জগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ স্বপরিবারে উপস্থিত ছিলেন। এসময় পুলিশ সুপার পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানটি অফিসার-ফোর্সের মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে পুলিশ সুপার চৌধুরী মোঃ যাবের সাদেক প্রত্যাশা করেন।

‎অনুষ্ঠানের শেষভাগে নৈশভোজ ও এক প্রীতিকর আড্ডার মধ্য দিয়ে চমৎকার এই আয়োজনের সমাপ্তি ঘটে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাইর বুল্লা ইউনিয়ন নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদির।

‎সিলেটে জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, মন্ত্রী ও সংসদ সদস্যদের অংশগ্রহণ

সময় ০২:৪১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬