সিলেট ০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎গাজীপুরে দাওয়াতে ইসলামীর উদ্যোগে ইজতিমায় জিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান: মদ ও এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শান্তিগঞ্জে নিখোঁজের দুই দিন পর খালে মিলল যুবকের মরদেহ ‎মৌলভীবাজারের শেরপুরে ১৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক-৩ ‎শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা, বন্ধ চেয়ে আবেদম, প্রশাসনের নজরদারি! ‎রক্তের সংকটে প্রসূতির পাশে ইউএনও, নিজেই দিলেন রক্ত কাতারে ভবন থেকে পড়ে কুলাউড়ার নির্মাণ শ্রমিকের মৃত্যু ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত, ৯৯ কোটি টাকার ৪ লেনের কাজের উদ্বোধন করলেন এমপি মিলন।। ‎জামালপুরে মাদক ও মোবাইল গেমসের কবল থেকে রক্ষায় চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ‎ শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের সম্মেলন, আংশিক কমিটি ঘোষণা

‎জৈন্তাপুরে র‍্যাবের অভিযান: ১২১ বোতল বিদেশী মদ ও সিএনজিসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎সিলেটের জৈন্তাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ১২১ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়

‎গত মঙ্গলবার ২৬ মে রাত আনুমানিক সোয়া ৯টার দিকে জৈন্তাপুর বাজারের উত্তর পাশে মাস্থিংহাটি এলাকা থেকে তাদের আটক করা হয়।

‎গ্রেফতারকৃতরা হল, সবির উদ্দিন (৩৬), পিতা- মঈন উদ্দীন, মোঃ হাবিবুর রহমান (২৩), পিতা- মৃত সিদ্দেক আলী। উভয়ই গোয়াইনঘাট থানার উজুহাত গ্রামের বাসিন্দা এবং সাজু আহমদ (২৩), পিতা- মোঃ ফখরুল ইসলাম, গ্রাম- গোয়াখাই, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, ২৬ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সদর কোম্পানীর একটি আভিযানিক দল জানতে পারে যে, জৈন্তাপুর বাজারের পাশে মাস্থিংহাটি এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী সিএনজিসহ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৯টার দিকে র‍্যাব ঘটনাস্থলে পৌঁছালে সিএনজিতে থাকা ৩ ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‍্যাব সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন।

‎পরবর্তীতে তল্লাশি চালিয়ে সিএনজির সিটের পেছনে ৪টি কালো পলিথিনে মোড়ানো ১২১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয় এবং মাদক বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে এই বিদেশী মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

‎র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদেরকে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের এই গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গাজীপুরে দাওয়াতে ইসলামীর উদ্যোগে ইজতিমায় জিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত

‎জৈন্তাপুরে র‍্যাবের অভিযান: ১২১ বোতল বিদেশী মদ ও সিএনজিসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সময় ১০:৫৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬