সিলেট ১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
News Title :
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সিলেটের কেন্দ্রীয় শাহী ঈদগাহ পরিদর্শন করলেন-মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সীমান্তে চোরাই গরুর উৎসব, নীরব প্রশাসন—অভিযোগ এলাকাবাসীর! হবিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪জন গ্রেপ্তার নবীগঞ্জে দুই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নগরীর টিলাগড়ে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাতছড়ি বনে সেগুন গাছ চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার মাধবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত! ৮ ঘণ্টায় বর্জ্য অপসারণের নির্দেশ,চামড়া দ্রুত বিক্রির আহ্বান সিলেটের ডিসির‎‎ সিলেটে কোরবানির পশুর হাট পরিদর্শনে এসএমপি কমিশনার আস-সুমাইত ফাউন্ডেশন কর্তৃক গরীব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নবীগঞ্জে দুই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই পৃথক মামলায় আদালতের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা-পুলিশ।
‎সোমবার রাতে উপজেলার আউশকান্দি ইউনিয়নের দ্বীঘর ব্রাহ্মণগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
‎গ্রেপ্তার ব্যক্তি হল, দ্বিঘর ব্রাহ্মণগ্রাম এলাকার সুশীল সূত্রধরের ছেলে সুরঞ্জন সূত্রধর।

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়ার দিকনির্দেশনায় এসআই দুলাল মিয়া, এএসআই হিল্লোল তালুকদার, এএসআই সুমন্ত কুমার নাথ ও এএসআই পুলক দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে নিজ এলাকা থেকে সুরঞ্জন সূত্রধরকে গ্রেপ্তার করা হয়।

‎পুলিশ জানায়, দায়রা মামলা নং-৬৬/২৩ এ আদালত সুরঞ্জন সূত্রধরকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। এছাড়া দায়রা মামলা নং-৪৩১/২৪ এ তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ ৪৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদালতের রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।

‎গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে মঙ্গলবার হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সিলেটের কেন্দ্রীয় শাহী ঈদগাহ পরিদর্শন করলেন-মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

নবীগঞ্জে দুই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সময় ০৬:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬