সিলেট ০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎গাজীপুরে দাওয়াতে ইসলামীর উদ্যোগে ইজতিমায় জিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান: মদ ও এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শান্তিগঞ্জে নিখোঁজের দুই দিন পর খালে মিলল যুবকের মরদেহ ‎মৌলভীবাজারের শেরপুরে ১৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক-৩ ‎শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা, বন্ধ চেয়ে আবেদম, প্রশাসনের নজরদারি! ‎রক্তের সংকটে প্রসূতির পাশে ইউএনও, নিজেই দিলেন রক্ত কাতারে ভবন থেকে পড়ে কুলাউড়ার নির্মাণ শ্রমিকের মৃত্যু ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত, ৯৯ কোটি টাকার ৪ লেনের কাজের উদ্বোধন করলেন এমপি মিলন।। ‎জামালপুরে মাদক ও মোবাইল গেমসের কবল থেকে রক্ষায় চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ‎ শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের সম্মেলন, আংশিক কমিটি ঘোষণা

নগরীর টিলাগড়ে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎সিলেট মহানগরীর শাহপরাণ (রহঃ) থানা পুলিশের এক অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ ২৬ মে (মঙ্গলবার) ভোর রাতে সরকারি এমসি কলেজ সংলগ্ন সুইপার কলোনী এলাকা থেকে তাকে আটক করা হয়।

‎গ্রেফতারকৃত আসামির নাম রোকন ভাসফোর প্রকাশ লাল (৩২)। সে শাহপরাণ থানাধীন এমসি কলেজের সামনের সুইপার কলোনীর মৃত মদন ভাসফোরের ছেলে।

‎পুলিশ সূত্রে জানা যায়, ২৬ মে রাত আনুমানিক ৩:১৫ মিনিটে শাহপরাণ (রহঃ) থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মুজিবুর রহমান-এর নেতৃত্বে এসআই মোঃ রোকন উদ্দিন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল রোডের দক্ষিণ পার্শ্বে সুইপার কলোনীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামির হেফাজত থেকে ৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রোকন একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছে। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব উপায়ে গাঁজা সংগ্রহ করে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের যুবসমাজের কাছে বিক্রি করে আসছিল।

‎এ বিষয়ে শাহপরাণ (রহঃ) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২৫, তারিখ: ২৬ মে। গ্রেফতার কৃত আসামি রোকন কে আদালতে সোপর্দ করেছে বলে থানা সূত্রে নিশ্চিত করেছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গাজীপুরে দাওয়াতে ইসলামীর উদ্যোগে ইজতিমায় জিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত

নগরীর টিলাগড়ে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সময় ০৬:০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬