সিলেট ০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎গাজীপুরে দাওয়াতে ইসলামীর উদ্যোগে ইজতিমায় জিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান: মদ ও এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শান্তিগঞ্জে নিখোঁজের দুই দিন পর খালে মিলল যুবকের মরদেহ ‎মৌলভীবাজারের শেরপুরে ১৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক-৩ ‎শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা, বন্ধ চেয়ে আবেদম, প্রশাসনের নজরদারি! ‎রক্তের সংকটে প্রসূতির পাশে ইউএনও, নিজেই দিলেন রক্ত কাতারে ভবন থেকে পড়ে কুলাউড়ার নির্মাণ শ্রমিকের মৃত্যু ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত, ৯৯ কোটি টাকার ৪ লেনের কাজের উদ্বোধন করলেন এমপি মিলন।। ‎জামালপুরে মাদক ও মোবাইল গেমসের কবল থেকে রক্ষায় চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ‎ শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের সম্মেলন, আংশিক কমিটি ঘোষণা

সাতছড়ি বনে সেগুন গাছ চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার

গাছ চুরির অভিযোগে এই দুইজন আটক করে পুলিশ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের ডুমুরতলা এলাকার সেগুন বাগান থেকে মূল্যবান সেগুন গাছ চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার দেওরগাছ ইউনিয়নের কাচুয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আজিমাবাদ গ্রামের মোঃ কুতুব মিয়া (৩৯) এবং কালিচুং (কাচুয়া) গ্রামের মোঃ কাউছার মিয়া (৩৩)।

পুলিশ ও বন বিভাগ সূত্রে জানা যায়, গত ৭ মে রাত থেকে ৮ মে ভোরের মধ্যে সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের ডুমুরতলা এলাকার সেগুন বাগান থেকে দুর্বৃত্তরা দুটি মূল্যবান সেগুন গাছ কেটে চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গাছ দুটির আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা।

‎এ ঘটনায় সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন।

‎পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়েছে।

‎চুনারুঘাট থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গাজীপুরে দাওয়াতে ইসলামীর উদ্যোগে ইজতিমায় জিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত

সাতছড়ি বনে সেগুন গাছ চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার

সময় ০৫:৫৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬