সিলেট ০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎গাজীপুরে দাওয়াতে ইসলামীর উদ্যোগে ইজতিমায় জিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান: মদ ও এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শান্তিগঞ্জে নিখোঁজের দুই দিন পর খালে মিলল যুবকের মরদেহ ‎মৌলভীবাজারের শেরপুরে ১৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক-৩ ‎শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা, বন্ধ চেয়ে আবেদম, প্রশাসনের নজরদারি! ‎রক্তের সংকটে প্রসূতির পাশে ইউএনও, নিজেই দিলেন রক্ত কাতারে ভবন থেকে পড়ে কুলাউড়ার নির্মাণ শ্রমিকের মৃত্যু ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত, ৯৯ কোটি টাকার ৪ লেনের কাজের উদ্বোধন করলেন এমপি মিলন।। ‎জামালপুরে মাদক ও মোবাইল গেমসের কবল থেকে রক্ষায় চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ‎ শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের সম্মেলন, আংশিক কমিটি ঘোষণা

সিলেটে কোরবানির পশুর হাট পরিদর্শনে এসএমপি কমিশনার

গরুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন, এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

‎সিলেট মেট্রোপলিটন এলাকায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাটসমূহের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে নেমেছেন এসএমপি কমিশনার।

‎আজ ২৬ মে মঙ্গলবা বেলা ১২ টার সময় শাহপরান (রহঃ) থানাধীন মিরাপাড়া আব্দুল লতিফ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অস্থায়ী পশুর হাট পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। পশুর হাটে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ক্রয়-বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যেই এই পরিদর্শনের আয়োজন করা হয়।

‎পরিদর্শনকালে পুলিশ কমিশনার হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সিসিটিভি (CCTV) মনিটরিং কার্যক্রমসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি হাটের নিরাপত্তায় নিয়োজিত ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদেরকে সর্বোচ্চ সতর্ক থাকার এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

‎হাট পরিদর্শনকালে আবদুল কুদ্দুছ চৌধুরী কোরবানির পশুর ক্রেতা ও বিক্রেতাদের সাথে সরাসরি মতবিনিময় করেন। তিনি হাটে একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার এবং পুলিশকে সহযোগিতাপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।
‎তিনি আরও বলেন,জনসাধারণের নিরাপত্তা ও নির্বিঘ্নে কোরবানির পশু কেনাবেচা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

পরিদর্শনকালে এসএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, হাটের ইজারাদার এবং কোরবানির পশুর ক্রেতা-বিক্রেতাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গাজীপুরে দাওয়াতে ইসলামীর উদ্যোগে ইজতিমায় জিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত

সিলেটে কোরবানির পশুর হাট পরিদর্শনে এসএমপি কমিশনার

সময় ০৪:৩৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬