সিলেট ০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
News Title :
‎বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটি অনুমোদন বালাগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লাখাইয়ে শারদীয় দূর্গা পূজার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত। ‎বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন‎ শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ‎শান্তিগঞ্জ বিশ্ব চক্ষু দিবসে র‍্যালি-আলোচনা সভা, দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির‎ বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটের বিভিন্ন সীমান্তে ভারতীয় মদ, এয়ারগান ও ওষুধসহ দেড় কোটি টাকার পণ্য জব্দ মধুপুরে কয়েক মিনিটের ঝড়, তছনছ কৃষকের মাসের পর মাসের স্বপ্ন ‎টাঙ্গাইলে শিশুর ওপর যৌন নিগ্রহের দায়ে দুই জনের যাবজ্জীবন

‎হবিগঞ্জে ঈদের পশুর হাটে নিরাপত্তায় র‍্যাব-৯-এর কড়া নজরদারি, জাল টাকা ও ছিনতাই রোধে বিশেষ অভিযান

‎

‎

‎পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কুরবানির পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে র‍্যাব-৯, হবিগঞ্জ। শনিবার বিকেলে শায়েস্তাগঞ্জ পশুর হাটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

‎প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. মোশাররফ হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল সাপোর্ট টিম কাজ করছে। এ টিমের মাধ্যমে হাট এলাকায় সার্বক্ষণিক নজরদারি, টহল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

‎তিনি জানান, হাটে জাল টাকা শনাক্ত ও প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞান পার্টি, মলম পার্টি ও পকেটমার চক্রের তৎপরতা রোধে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।

‎কমান্ডার আরও বলেন, হাট-বাজার ও মহাসড়ক এলাকায় চাঁদাবাজি, টিকিট কালোবাজারি এবং অন্যান্য অনিয়ম প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ঈদ উপলক্ষে ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই র‍্যাবের মূল লক্ষ্য।

‎র‍্যাব-৯-এর পক্ষ থেকে পশুর হাটে আগত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যকলাপ দেখা গেলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটি অনুমোদন

‎হবিগঞ্জে ঈদের পশুর হাটে নিরাপত্তায় র‍্যাব-৯-এর কড়া নজরদারি, জাল টাকা ও ছিনতাই রোধে বিশেষ অভিযান

সময় ০৮:১৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬