
স্পেনের বার্সেলোনায় বসবাসরত কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহসভাপতি আবু কাশেম স্বপনকে শুভেচ্ছা স্মারক প্রদান করেছে সাপ্তাহিক সীমান্তের ডাক।
রোববার ২২ নভেম্বর সন্ধ্যা ৭টায় কুলাউড়া সীমান্তের ডাক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সীমান্তের ডাকের সঞ্জয় দেবনাথ, মোক্তাদির হোসেন, তারেক হাসান, নাজমুল বারী সোহেল, কম্পিউটার অপারেটর আব্দুস সালাম, সমাজসেবী নুরুল ইসলাম খান বাবলা, জহিরুল ইসলাম কর্ণ। এছাড়া আহমেদ জাহেদ মেডিকেল ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মুহিবুর রহমান রুবেল, দৈনিক আমাদের পত্রিকার সামছু উদ্দিন বাবু, দৈনিক বাংলার জাগরণের প্রতিনিধি নিধি মোহাম্মদ আজিজুল ইসলাম এবং বিডি লাইন ২৪-এর পরিচালক আবরার শাহরিয়ার চৌধুরী উপস্থিত ছিলেন।
আবু কাশেম স্বপন দীর্ঘদিন ধরে স্পেনের বার্সেলোনায় বসবাস করছেন। তিনি কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বার্সেলোনার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ আয়োজনে তাঁর প্রবাসজীবন ও সামাজিক কর্মকাণ্ডের প্রতি শুভকামনা জানানো হয়।
কুলাউড়া প্রতিনিধি 


















