সিলেট ০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
News Title :
চুনারুঘাটের বান্নি পার্কের আড়ালে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ! অভিনয় নাকি মানসিক রোগ?‎ ‎সীমান্তের ডাকের পক্ষ থেকে আবু কাশেম স্বপনকে শুভেচ্ছা স্মারক প্রদান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ সম্মানর প্রকল্প উদ্বোধন ও হাইজিন কিট বিতরণ করলেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ‎সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন, সভাপতি আতিক, সম্পাদক সুহেল ঐতিহ্যের সুরে বর্ষবিদায়, নতুন বছরকে বরণে প্রস্তুত খাসিয়ারা ‎চায়ের ঐতিহ্যে রাজকীয় ছোঁয়া, মৌলভীবাজারে চালু হলো প্যাকেজিং ইউনিট ২৪ ঘণ্টা পার, শাহরিয়ারকে ফেরত দেয়নি বিএসএফ এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা

সম্মানর প্রকল্প উদ্বোধন ও হাইজিন কিট বিতরণ করলেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, নারীর স্বাস্থ্য সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনের অন্যতম শর্ত। মাসিক স্বাস্থ্য নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কার, সংকোচ ও ভুল ধারণা দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেটের ওসমানীনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত নারী ও কিশোরীদের মধ্যে হাইজিন কিট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এসব কথা বলেন।
‎
‎শনিবার ২১ নভেম্বর ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চবিদ্যালয় ও কলেজে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা পাইলট প্রকল্পের উদ্বোধন ও হাইজিন কিট বিতরণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, নারীর স্বাস্থ্য সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনের অন্যতম শর্ত। মাসিক স্বাস্থ্য নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কার, সংকোচ ও ভুল ধারণা দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‎
‎তিনি বলেন, নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শুধু হাইজিন কিট বিতরণ করলেই হবে না, পাশাপাশি তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়াতে হবে। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
‎
‎তিনি আরও বলেন, সরকার নারী ও শিশুদের উন্নয়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের পাশাপাশি মুসলিম এইড ও রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মতো সংস্থার কার্যক্রম সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড ইউকে-এর বাংলাদেশ ফিল্ড অফিস  এর সার্বিক সহযোগিতা স্থানীয় সহযোগী সংস্থা রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর অনুষ্ঠানের আয়োজন করে।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা।
‎
‎এছাড়া মুসলিম এইডের প্রধান কার্যালয়ের প্রতিনিধি ও প্রধান পরিচালন কর্মকর্তা রাজিব হাসান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ তোহেল আহমেদ, মুসলিম এইড বাংলাদেশ ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর মুহসিন সিদ্দিকী এর সভাপতিত্বে  বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
‎
‎প্রকল্পের আওতায় নারী ও কিশোরীদের মধ্যে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা কিট বিতরণ, বিদ্যালয়ের ওয়াশ সুবিধা মূল্যায়ন, স্বাস্থ্যশিক্ষা ও সচেতনতামূলক সভা, মাসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক কুসংস্কার ও সংকোচ দূরীকরণে আলোচনা এবং নারী-নেতৃত্বাধীন পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড উৎপাদনের সম্ভাবনা অনুসন্ধান করা হবে। পাশাপাশি পুরুষ, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় কমিউনিটি নেতাদের সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
‎
‎অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা। অনুষ্ঠান শেষে প্রায় ১০০টি মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা কিট বিতরণ করা হয় স্কুল ও কলেজ নারী শিক্ষার্থীদের মধ্যে ।
‎
‎
‎
‎
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের বান্নি পার্কের আড়ালে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ!

সম্মানর প্রকল্প উদ্বোধন ও হাইজিন কিট বিতরণ করলেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

সময় ০৮:৪৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬