
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার ২১নভেম্বর দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের ছালিম ম্যানশনের (২য় তলা) প্রধান কার্যালয়ে সাধারণ সভায় সবার সম্মতিক্রমে মো.আতিক হোসেন সভাপতি এবং মো. সুহেল আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা, সহ-সভাপতি মো. ছালিম উদ্দিন পারভেজ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জুনেদ আহমদ জয়নাল, জাকারিয়া ইমতিয়াজ জাকির, অর্থ সম্পাদক মো. শাহ আলম, আন্তর্জাতিক সম্পাদক মো. আব্দুল কাদির, প্রচার সম্পাদক মো. নুরুল ইসলাম, কার্যকরী সদস্য মো. সেলিম আহমদ, মো. জালাল উদ্দিন, মো. শাহিন আহমদ, মো. জুয়েল আহমদ, মো. নিয়াজ উদ্দিন, মো. নাহিদ আহমদ, মো. আলতাফ হোসেন, এম এ হাসেম।
নবগঠিত এই কমিটির নেতৃত্বে পাথর আমদানীকারক ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।-বিজ্ঞপ্তি
অনলাইন সিলেট ডেস্ক 


















